News Flash

Image

ডিজিটাইজেশনের মাধ্যমে এনএফ রেলওয়ের আরও ক্ষেত্র আওতাভুক্ত

গুয়াহাটি, ২৪ জানুয়ারি (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের পক্ষ থেকে ট্রেন সিগনাল রেজিস্টার (ই-টিএসআর)-এর সম্পূর্ণ অটোমেশন বাস্তবায়ন করতে নিজেদের অধিক্ষেত্রের অন্তর্গত বিভিন্ন স্টেশনে ডিজিটাইজেশনের মাধ্যমে পারদর্শিতা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মোট ৬০টি স্টেশনে ই-টিএসআর বাস্তবায়ন করা হয়েছে।

ট্রেন সিগনাল রেজিস্টার হলো একটি ডকুমেন্ট, যা স্টেশন মাস্টারের দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। এই ডকুমেন্টে স্টেশনের সীমায় ট্রেনের প্রবেশের সময়, প্রস্থানের সময় এবং সংশ্লিষ্ট সমস্ত প্রক্রিয়া সহ পার হয়ে যাওয়া ট্রেনের সমস্ত রেকর্ড লিপিবদ্ধ করা হয়। বিদ্যমান ব্যবস্থা হলো প্রত্যেকবার ট্রেন স্টেশন থেকে চলে যাওয়ার পর স্টেশন মাস্টার সমস্ত তথ্য ম্যানুয়ালি লিখে রাখেন। এর ফলে উচ্চ পর্যায়ের পারদর্শিতা পাওয়া যায় এবং সুরক্ষার দিকগুলিতে মনোযোগ দেওয়ার জন্য স্টেশন মাস্টার অধিক সময় লাভ করেন। এছাড়াও তথ্য পরিবর্তন অথবা তথ্যের মধ্যে হেরফের করার সম্ভাবনাও থাকে না। স্বয়ংক্রিয় ট্রেন সিগনাল রেজিস্টার (ই-টিএসআর) হলো একটি আইনি ডকুমেন্ট এবং দুর্ঘটনা ইত্যাদির অনুসন্ধানের সময় তথ্যের প্রকৃত উৎস হিসেবে খুবই উপযোগী হতে পারে।

উল্লেখ্য, ইতিমধ্যে রেলওয়েতে কন্ট্রোল অফিস অ্যাপ্লিকেশন (সিওএ) চালু করার মাধ্যমে ট্রেন পরিকল্পনা ও নিরীক্ষণের ব্যাপক ডিজিটাইজেশন করা হয়েছে, যেখানে ট্রেন চার্টিং-এর সমগ্র প্রক্রিয়াটি কম্পিউটারাইজ করা হয়েছে এবং ভারতের সমস্ত ডিভিশনের ট্রেন কন্ট্রোল রুমগুলিকে রিয়াল টাইমের ভিত্তিতে যুক্ত করা হয়েছে। এর ফলে মানুষের হস্তক্ষেপ হ্রাস পেয়েছে এবং পরিচালনামূলক পরিকল্পনার কর্মক্ষমতা বৃদ্ধি পেয়েছে, যার পরিণতি হিসেবে সময় অনুযায়ী ট্রেনের চলাচল ও অগ্রাধিকারের আরও উন্নত পরিকল্পনা ইত্যাদি সুবিধা পাওয়া গেছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top