News Flash

Image

জাতীয় পতাকা যথাযথভাবে ব্যবহার করতে করিমগঞ্জ জেলা প্রশাসনের আহ্বান

করিমগঞ্জ (অসম) ২৪ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে সাধারণতন্ত্র দিবস পালনের সময় জাতীয় পতাকা ব্যবহার যথাযথভাবে করতে আহ্বান জানানো হয়েছে। জাতীয় পতাকার ব্যবহার বিধি সম্পর্কে ”ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া” তে উল্লেখিত বিধি নিয়ম অনুসারে জাতীয় পতাকা ব্যবহার করতে বলা হয়েছে। এই কোড অনুসারে সাধারণ মানুষ ব্যক্তিগত উদ্যোগে, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে জাতীয় পতাকা ব্যবহারের উপর কোন বিধি নিষেধ নেই। তবে জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন ও প্রদর্শন করতে হবে। এই অনুসারে যখনই জাতীয় পতাকা তোলা হবে তখন যেন সম্মানিত স্থানে তোলা হয় এবং যাতে ভালোভাবে দেখা যায় তার ব্যবস্থা রাখতে হবে।

জাতীয় পতাকা যখন তোলা হবে তখন পতাকার গেরুয়া রং থাকবে উপরে এবং সবুজ রং থাকবে নিচের দিকে। সরকারি প্রতিষ্ঠান, আদালত ইত্যাদিতে জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলিত করে রাখা যাবে। জাতীয় পতাকা তোলা হবে দ্রুত কিন্তু নামানো হবে ধীরে ধীরে। যানবাহন ইত্যাদিতে জাতীয় পতাকা ব্যবহারের সময় শক্ত ও সোজা করে লাগাতে হবে।

এছাড়া কোন বিবর্ণ বা অবিন্যস্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না। অন্য কোন পতাকা ইত্যাদির সমান বা নিচে জাতীয় পতাকা প্রদর্শন করা যাবে না। ফেস্টুন বা অন্যান্য ডেকোরেশনের জন্য জাতীয় পতাকা ব্যবহার করা যাবে না। জাতীয় পতাকা মাটি, জল ইত্যাদিতে রাখা সহ আরও কিছু বেঠিক প্রদর্শনের কথা ওই কোডে উল্লেখ করা হয়েছে। তাই জাতীয় পতাকাকে কোন ভাবে অপব্যবহার করে অবমাননা না করতে আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top