News Flash

Image

করিমগঞ্জের সাদারাশিতে বিএসএফ-এর সিভিক অ্যাকশন প্রোগ্রাম

করিমগঞ্জ (অসম), ২৪ জানুয়ারি (হি.স.) : সীমান্তবর্তী এলাকায় মানুষের সঙ্গে সমস্ত দূরত্ব মিটিয়ে এলাকার মানুষকে আরও কাছে টানতে সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে বিশেষ উদ্যোগ নিয়ে থাকে বিএসএফ । আর এরই উদ্দেশ্যে করিমগঞ্জ বিএস‌এফের ১৬ নম্বর ব্যাটেলিয়ান গত কয়েক মাস ধরে করিমগঞ্জের বিভিন্ন স্থানে সিভিক অ্যাকশন অনুষ্ঠান আয়োজন করে আসছে ।

বুধবার করিমগঞ্জের সাদারাশিতে বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠান আয়োজন করা হয় । আর এতেই বিএসএফ-এর কমাডেন্ট সঞ্জয় কুমার এর উপস্থিতিতে বিকলাঙ্গদের মধ্যে বিতরণ করা হয় কয়েক লক্ষ্য টাকার সামগ্রী । উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক উদয় শঙ্কর দেব, বিএসএফ দুই ডেপুটি কমাডেন্ট অরুণ কুমার, সলিল কুমার বিএসএফ অন্যান্য আধিকারিক সহ স্থানীয় বিশিষ্টজনেরা ।

ওইদিন অনুষ্ঠান শেষে কমাডেন্ট সঞ্জয় কুমার বলেন, অনুষ্ঠানে ২০ টি হুইল চেয়ার, ১১ টি ট্রাই-সাইকেল এবং ৫টি হিয়ারিং এইড বিতরণ করা হয়েছে । তিনি বলেন, বিএসএফ সর্বদায় জনগণকে সাহায্য করার কাজে নিয়োজিত থাকে সীমান্তবর্তী এলাকায় প্রহরার পাশাপাশি সামাজিক কাজকর্ম ও তাদের কাছে জরুরি বলে মনে করে বিএসএফ । অসহায় জনগণকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রতি বছর এই ভাবে অনুষ্ঠান আয়োজন করে সামগ্রী বিতরণ করা হয় বলে জানান তিনি । বলেন, এধরনের সামাজিকতার মাধ্যমে বিএসএফ জওয়ান সহ স্থানীয়দের মধ্যে ভ্রাতৃত্ববোধ সহ শুভেচ্ছা জন্ম দেয় ।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top