News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাব্রুম ল্যান্ডপোর্ট কাজ প্রায় শেষ, আগামী এক মাসের মধ্যে স্থলবন্দর দিয়ে যাতায়াত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে : আদিত্য মিশ্র
Image

সাব্রুম ল্যান্ডপোর্ট কাজ প্রায় শেষ, আগামী এক মাসের মধ্যে স্থলবন্দর দিয়ে যাতায়াত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে : আদিত্য মিশ্র

আগরতলা, ২৩ জানুয়ারি: সাব্রুম ল্যান্ডপোর্টের কাজ প্রায় শেষের পথে। আগামী এক মাসের মধ্যে এই স্থলবন্দর দিয়ে যাতায়াত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সাব্রুম আইপিসি পরিদর্শনে এসে অভিমত ব্যক্ত করে এমনটাই বলেন এলপিআই চেয়ারম্যান আদিত্য মিশ্র।

এদিন তাঁর সফরকালে উপস্থিত ছিলেন এলপিআইয়ের সেক্রেটারি বিবেক বর্মন,
এলপিআইয়ের মেম্বার সঞ্জীব গুপ্তা,বিএসএফের আইজি পিযূষ প্যাটেল, পুরুষোত্তম দাস, বিএসএফের ৯৬ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট অভিমুন্য ঝা।

তাছাড়া,এ দিনের সফরকালে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিডি রামগড় স্থলবন্দর, সরোয়ার আলম, সিও লে.কর্নেল সৈয়দ ইমাম হোসেন,
ইউএনও- রামগড় মমতা আফরিন, এসি ল্যান্ড- রামগড় মানস চন্দ্র দাস, ওসি দেবপ্রিয় দাস, ওসি ট্রাফিক- মুনির হোসেন প্রমূখ।

এদিন এল পি আই এর চেয়ারম্যান আদিত্য মিশ্র আইসিপির উন্নয়ন কর্মসূচি খতিয়ে দেখেন। এরপর মৈত্রী সেতুর উপর ভারতবর্ষের প্রতিনিধি দল বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের আইসিপির মূল কনস্ট্রাকশন কর্মসূচির উন্নয়নের কর্মকান্ডের ব্লু প্রিন্ট পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনে শেষে এলপিআই চেয়ারম্যান আদিত্য মিশ্র সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, সাব্রুম ল্যান্ডপোর্ট অথরিটির কাজ প্রায় শেষের পথে। আগামী এক মাসের মধ্যে এই স্থলবন্দর দিয়ে যাতায়াত শুরু হবে। অতিসত্বর স্থলবন্দরটি উদঘাটনের প্রয়াস করা হচ্ছে। যাতে স্থলবন্দর দিয়ে বাংলাদেশে বানিজ্য ও যাতায়াত শুরু করা যায়।

এই প্রজেক্টটি দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top