News Flash

  • Home
  • দিনের খবর
  • ঠান্ডায় ঘরে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধার
Image

ঠান্ডায় ঘরে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধার

জঙ্গিপুর, ২৩ জানুয়ারি (হি.স.) : ঠান্ডার হাত থেকে নিস্তার পেতে ঘরে আগুন পোহাতে গিয়ে মর্মান্তিক পরিণতির শিকার হলেন বৃদ্ধা। ঘরে আগুন লেগে পুড়ে মৃত্যু হল ৭০ বছর বয়সি বৃদ্ধার। মঙ্গলবার এই ঘটনা ঘটল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জোতকমল এলাকায়। এভাবে বৃদ্ধার মৃত্যুতে স্বভাবতই শোকগ্রস্ত পরিবারের সদস্যরা। এলাকাবাসীও আতঙ্কিত।

জানা গেছে, রঘুনাথগঞ্জ এলাকার জোতকমলের বাসিন্দা ৭০ বছরের এক বৃদ্ধা নিজের ঘরে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছিলেন। হঠাৎ অসাবধানতাবশত দাউদাউ করে আগুন ধরে যায় বাড়িটিতে। আশেপাশের বাসিন্দারা বুঝতে পেরে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। বাড়িতে একাকী অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। পুড়ে যায় বাড়িও। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

প্রসঙ্গত, মাঘের শুরু থেকেই জাঁকিয়ে শীত রাজ্যে। কুয়াশা, বৃষ্টির মাঝেই তাপমাত্রার পারদ নিম্নমুখী। প্রবল ঠান্ডায় কাঁপছে জেলাগুলি। কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে। এই পরিস্থিতিতে রাতের বেলা আগুন জ্বালিয়ে সেই তাপে শীতকে কাবু করার উপায় খুঁজে নিচ্ছেন বাসিন্দারা। আর সেখানেই চরম বিপদ।

Releated Posts

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

১০ এপ্রিল রাজ্যসভায় শপথ নিতে পারেন নীতীশ কুমার, ১৩ এপ্রিলের পর মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার সম্ভাবনা

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আগামী ১০ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পারেন বলে মুখ্যমন্ত্রীর…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top