News Flash

  • Home
  • খেলা
  • ছোটদের ক্রিকেটে অনুরাগীর কাছে হেরে বেকায়দায় এনএসআরসিসি
Image

ছোটদের ক্রিকেটে অনুরাগীর কাছে হেরে বেকায়দায় এনএসআরসিসি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি।। ক্রিকেট অনুরাগীর কাছে পরাজয়ের হোঁচট খেলো এন এস আরসিসি দল। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৫ ক্রিকেটে তালতলা স্কুল মাঠে ক্রিকেট অনুরাগী দলের মুখোমুখি হয় এন এস আরসিসি দল। ম্যাচে ক্রিকেট অনুরাগী শিবির ৪০ রানের ব্যবধানে হারিয়ে দিলো এন এস আরসিসিকে। টস জিতলে ও ম্যাচটা জেতা হলো না এন এস আরসিসির। টসে জয়লাভ করে এন এস আরসিসি দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ক্রিকেট অনুরাগী দল ৩৬ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ১৬৩ রানই করতে সক্ষম হয়। ব্যাটে দলের পক্ষে অয়ন রায় সর্বাধিক ৫৭ রান করে। এছাড়া আমন মিয়া ২৫, সৃজন দেব ২৫,সপ্তদীপ ঘোষ ১৯ রান করে। অতিরিক্ত থেকে দলের পাওনা ১০ রান। বলে এন এস আরসিসির পক্ষে অঙ্গত শীল ও অদৃত লোধ তিনটি করে উইকেটে হাত পাকায়। দুটি উইকেট নেয় আয়ুশ থাপা। জয়ের জন্য এন এস আরসিসির সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৪ রানের। যাকে তারা করতে নেমে দল শেষ অবধি ৩৬ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১২৩ রানই করতে সক্ষম হয়। ব্যাটে এন এস আরসিসির পক্ষে আয়ুশ থাপা ২০, অদৃত লোধ ১৯, অর্কজিত চক্রবর্তী ১২, সায়নতন পাল ১৪,সায়নতন কর ৭, রাজদীপ পাল নট আউট ১৬ ও অংশ ভটনাগর ২১ রানে অপরাজিত থাকলে ও তা দলকে জয় এনে দিতে পারে নি। বিজয়ী দলের হয়ে বলে দিগ্বিজয় দেববর্মা তিনটি, শাহীন জামান চৌধুরী দুটি এবং একটি  উইকেট নেয় আয়ুষ্মান সেনরা। সুবাদে ৪০ রানের ব্যবধানে জয় হাসিল করে নিলো ক্রিকেট অনুরাগী দল।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top