News Flash

  • Home
  • দিনের খবর
  • রামলালার আগমনে মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন কেজরিওয়াল
Image

রামলালার আগমনে মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন কেজরিওয়াল

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.) : রামভক্তদের প্রায় ৫০০ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল আজ। সোমবার অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হয়ছে। এই উপলক্ষে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সামাজিক মাধ্যমে অযোধ্যায় স্থাপিত ভগবান শ্রী রামের মূর্তির ছবি পোস্ট করেছেন এবং মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার কেজরিওয়াল এক্স হ্যান্ডেলে-এ পোস্ট করেছেন, ” মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের ভব্য মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্তে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। জয় সিয়া রাম”। এর পাশাপাশি প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দিল্লির বিভিন্ন এলাকায় আয়োজিত ভান্ডারায় অংশ নেন কেজরিওয়াল। মানুষের সঙ্গে ছবিও পোস্ট করেছেন তিনি।

অযোধ্যার রাম মন্দিরে ভগবান শ্রী রামের অভিষেক অনুষ্ঠান চলাকালীন, দিল্লির প্রতিটি বিধানসভা কেন্দ্রে আম আদমি পার্টির পক্ষ থেকেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই ঐতিহাসিক দিনে মুখ্যমন্ত্রীর পাশাপাশি তাঁর সমস্ত মন্ত্রী ও বিধায়করাও অনুষ্ঠানে অংশ নেন।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top