News Flash

  • Home
  • Uncategorized
  • ২৩দিন যাবৎ নিখোঁজ কিশোর, ওঝার দ্বারস্থ অভিভাবকরা, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশও
Image

২৩দিন যাবৎ নিখোঁজ কিশোর, ওঝার দ্বারস্থ অভিভাবকরা, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশও

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ ২৩ দিন অতিক্রান্ত হয়েছে কিশোর নিখোঁজ হওয়ার৷ এখনও কোন সন্ধান দিতে পারেনি পুলিশ৷ এদিকে ঐ নাবালকের পরিবারের লোকজন নানা দুঃশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন৷ ঘটনা ধলাই জেলার ৪৬ মাইল এলাকায়৷ নিখোঁজ কিশোরের নাম বিজয় কুমার রিয়ং৷ সংবাদে প্রকাশ, মামার বাড়িতে বেড়াতে গিয়ে আর বাড়ি ফিরেনি বিজয়৷ আঠারমুড়া এডিসি বিলেজের ৪৬ মাইলের কুমবাই পাড়ার বাসিন্দা দুর্জয় রিয়াং৷ তার একমাত্র ছেলে বিজয় কুমার রিয়াং গত ১৮ জুন নিজ বাড়ি থেকে মামা ধনঞ্জয় রিয়াংয়ের সঙ্গে আমবাসা থানাধীন জিওলছড়াতে মামার বাড়িতে যায়৷ মামা ধনঞ্জয়ের বক্তব্য অনুযায়ী, সেদিন থেকেই বিজয় নিখোঁজ৷ কিন্তু, মামা ধনঞ্জয় ভাগ্ণের নিখোঁজ খবর দেয়নি তার বোন ও ভগ্ণিপতীকে৷ ঘটনার তিনদিন অতিক্রান্ত হওয়ার পরও বিজয়ের নিখোঁজের বিষয়টি গোপন রাখেন ধনঞ্জয়৷ বিজয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি জানাজানি হতেই চাপে পড়ে যায় মামা ধনঞ্জয়৷ মা-বাবা বিজয়কে না পেয়ে উপজাতীদের রীতিনীতি অনুযায়ী দ্বারস্থ হয় ওঝার কাছে ছেলেকে উদ্ধারের জন্য৷ ওঝার কথা অনুযায়ী জঙ্গলে নিয়ম নিষ্ঠা ভাবে বনকুমারীর পূজা করা হয়৷ তারপরও বিজয়কে পাওয়া যায়নি৷
শেষ পর্যন্ত ৩রা জুলাই মুঙ্গিয়াকামী থানাও আমবাসা থানায় পৃথকভাবে নিখোঁজ ডায়েরি করা হয়৷ কিন্তু আজ পর্যন্ত তার হদিশ পাওয়া যায়নি৷ বিজয়ের মামা ধনঞ্জয় রিয়াংকে জিজ্ঞাসাবাদ করেছ৷ তার কাছ থেকেও কোন সদুত্তর পায়নি পুলিশ৷ পুলিশের ধারণা বিজয়ের নিখোঁজ হওয়ার পিছনে মামা ধনঞ্জয়ের হাত রয়েছে৷ তার অসংলগ্ণ কথাবার্তা পুলিশকে তার উপর সন্দেহ করতে বাধ্য করছে৷ পুলিশের ধারণা বিজয়কে হত্যা করতে পারে তার মামা৷ হত্যা করে তথ্য প্রমাণ লোপাটের জন্য লাশ জঙ্গলে লুকিয়ে রাখার বিষয়টিকেও পুলিশ উড়িয়ে দিচ্ছে না৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top