News Flash

  • Home
  • Uncategorized
  • স্নানের সময় কিশোরীর নগ্ণ ছবি তোলার অভিযোগ জওয়ানের বিরুদ্ধে
Image

স্নানের সময় কিশোরীর নগ্ণ ছবি তোলার অভিযোগ জওয়ানের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহর কৃষ্ণনগরের ওল্ড কালীবাড়ির লেইনে এক পদস্থ পুলিশ

বৃহস্পতিবার পশ্চিম মহিলা থানায় বিজেপি মহিলা মোর্চার ডেপুটেশন৷ নিজস্ব ছবি৷
বৃহস্পতিবার পশ্চিম মহিলা থানায় বিজেপি মহিলা মোর্চার ডেপুটেশন৷ নিজস্ব ছবি৷

আধিকারিকের বাড়িতে কর্মরত এক জওয়ান পাশ্ববর্তী বাড়ির বাথরুমে স্নান করতে থাকা এক কিশোরীর নগ্ণ চিত্র লেন্সবন্দী করেছে বলে অভিযোগ মিলেছে৷ এই ঘটনা স্থানীয় লোকজনরা প্রত্যক্ষ করে তাকে পাকড়াও করার চেষ্টা করেন৷ সে সেখান থেকে পালিয়ে যায়৷ এব্যাপারে পরিবারের তরফে আগরতলা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ কিশোরীটির মা অভিযোগ করেছেন পুলিশ  রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে৷ এধরনের কাজে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ এদিকে ঘটনার খবর পেয়ে বিজেপি মহিলা মোর্চার এক প্রতিনিধি দল ঐ বাড়িতে ছুটে যান৷ পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন৷ সেখান থেকে  পশ্চিম মহিলা থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধি দলটি৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top