News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর
Image

রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি : ২২শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা দেশব্যাপী চরম উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যেও এর ব্যতিক্রম নয় বিভিন্ন কর্মসূচী হাতে নিয়ে বিজেপি দল এই দিনটিকে কেন্দ্র করে। গত ১৪ ই জানুয়ারি থেকে সারা দেশব্যাপী মন্দির, মঠ ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন করার কর্মসূচী গ্রহণ করেছে বিজেপি দল। সেই অনুযায়ী রাজ্যেও এই কর্মসূচী পালিত হচ্ছে।

আজ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজধানীর আনন্দময়ী আশ্রম, লক্ষ্মীনারায়ন বাড়ি মন্দিরে এই সাফাই অভিযানে অংশ নিয়েছেন। পড়ে বিকেলে তিনি কসবা কালি বাড়ী ও উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশ নিয়েছেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ৫০০ বছরের ইচ্ছা সফল হতে চলেছে প্রধানমন্ত্রীর হাত ধরে। তিনি বলেন রাম যেভাবে রাজত্ব করেছেন সেইভাবে যেন বিজেপি দল রাজত্ব করতে পারে সেই দিশাতেই দল কাজ করছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এই স্বচ্ছতা অভিযানে তিনি অংশগ্রহণ করেছেন।

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top