News Flash

  • Home
  • খেলা
  • মা-মানিক দাবায় প্রথম রাউন্ডে অঘটন উমাশঙ্করকে রুখে দিলো মেট্রিক্সের অংশুমান
Image

মা-মানিক দাবায় প্রথম রাউন্ডে অঘটন উমাশঙ্করকে রুখে দিলো মেট্রিক্সের অংশুমান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি।। প্রথম রাউন্ডেই অঘটন। আসরের দশম বাছাই তথা রাজ্য সেরা দাবাড়ু উমাশঙ্কর দত্তকে (‌১৪৮২)‌ রুখে দিলো মেট্রিক্স চেস আকাদেমির আনরেটেড দাবাড়ু অংশুমান দেবনাথ। রবিবার। ‘‌মা মানিক’ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায়। এন এস আর সি সি-‌র দাবা হলঘরে এদিন থেকে শুরু হয় ৯ রাউন্ডের আসর। নবম বোর্ডে কালো ঘঁুটি নিয়ে মডার্ণ ডিফেন্সে খেলা শুরু করে ভারতীয় বিদ্যাভবন স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রটি। দুরন্ত খেলে রাজীব এবং অনামিকা দেবনাথের একমাত্র ছেলেটি ৩৬ চালে রুখে দেয় রাজ্য সেরা দাবাড়ুটিকে। অংশুমানকে অভিনন্দন জানিয়েছেন মেট্রিক্স চেস আকাদেমির কোচ প্রসেনজিৎ এবং কিরীটী দত্ত।  তৃতীয় বর্ষ এবারের আসরে অংশ নেয় ৯৭ জন দাবাড়ু। প্রথম রাউন্ডের শেষে একটি অঘটন ছাড়া শীর্ষ বাছাই সকল দাবাড়ুরাই জয়লাভ করেন। শীর্ষ বাছাই সোনম সরম রাহুল, গুরুপদ দাস, শেখোয়াত হোসেন, অভিজিৎ চৌধুরি, প্রাঞ্জল দেবনাথ, অনুরাগ ভট্টাচার্য সহ প্রথম সারির সকল দাবাড়ুরা জয়লাভ করেছেন। সোমবার বিকেলে হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। আসর পরিচালনা করছেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top