News Flash

  • Home
  • দেশ
  • এগরায় ফের বিস্ফোরণ, আহত ১ জন
Image

এগরায় ফের বিস্ফোরণ, আহত ১ জন

এগরা, ২১ জানুয়ারি (হি.স.) : ফের বিস্ফোরণ এগরায় । রবিবার বিকেল রাস্তার পাশে পড়ে থাকা বোমায় বিস্ফোরণ হয় বলে জানা গেছে । বিস্ফোরণে হাত উড়ে গেল এক শ্রমিকের। আহত শ্রমিকের চোখেও আঘাত লেগেছে বলে খবর।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেল নাগাদ এগরার বর্তনা গ্রামে নিজের বাড়ির চারপাশে বেড়া দিচ্ছিলেন বছর পঞ্চান্নর রাইজুদ্দিন নামে এক শ্রমিক। আচমকা বিস্ফোরণে তাঁর হাত উড়ে যায়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকরা জানান, রাইজুদ্দিনের চোখেও আঘাত লেগেছে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে বলে খবর।

বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত বর্তনা গ্রামে। রাস্তার উপর এভাবে বোমা ফেলে রাখল কে? উদ্দেশ্যই বা কী ছিল? এসব প্রশ্ন উঠছে। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। প্রাথমিক অনুমান, কৌটোবোমা পড়ে ছিল। তা ফেটেই বিপত্তি। এর নেপথ্যে কারা, তার সন্ধানে নেমেছে পুলিশ।

উল্লেখ্য, গত বছর এই এগরাতেই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে মৃত্যু হয়েছিল অন্তত ১১ জনের। যেখানে বাজি তৈরি হচ্ছিল, সেখানে বাজির আড়ালে প্রচুর বিস্ফোরক মজুত ছিল বলে জানতে পারেন তদন্তকারীরা।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top