News Flash

  • Home
  • দিনের খবর
  • ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত শুধু স্বপ্নই নয়, আমাদের লক্ষ্যও : উপ-রাষ্ট্রপতি
Image

২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত শুধু স্বপ্নই নয়, আমাদের লক্ষ্যও : উপ-রাষ্ট্রপতি

রায়পুর, ২০ জানুয়ারি (হি.স.): বিকশিত ভারত ২০৪৭, শুধুমাত্র স্বপ্নই নয়, আমাদের লক্ষ্যও। বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি বলেছেন, ভারত যে উন্নয়নের সঙ্গে এগিয়ে চলেছে, বিশ্ব বলছে ভারত এখন এক উজ্জ্বল নক্ষত্রের মতো। ভারত প্রতিটি ক্ষেত্রে বিশ্বনেতা। বেশিরভাগ ডিজিটাল লেনদেন ভারতে হয়। শনিবার ছত্তিশগড়ের রায়পুরে ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কৃষি প্রদর্শনীর উদ্বোধন ও পর্যবেক্ষণ করেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৮-তম স্থাপনা দিবস উদযাপনে ‘সঞ্জীবনী চাল’-এর শুভারম্ভ করেন।

এই অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, “আমি অন্নদাতাকে প্রণাম করি। আমি অন্নদাতাকে সম্মান করি। আমি অন্নদাতাকে অভিনন্দন জানাই! কৃষক হওয়া যেমন গর্বের, তেমনই কৃষকের সন্তান হওয়াটাও আমার কাছে গর্বের। কৃষকরা আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড এবং তাঁরা অক্লান্তভাবে অবদান রাখেন।” উপ-রাষ্ট্রপতি আরও বলেছেন, “কৃষি শুধুমাত্র একটি পেশা অথবা কৃষকদের জীবিকার মাধ্যম নয়। একজন কৃষকের জন্য, কৃষি হল সমাজে অবদান রাখার একটি উপায়। যদি কৃষক খুশি হন, তাহলে দেশও খুশি হয়।”

Releated Posts

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top