News Flash

  • Home
  • খেলা
  • নাইডু ট্রফি : আজ থেকে পিটিএজি-তে ত্রিপুরা ওড়িশা ম্যাচ, প্রস্তুতি চূড়ান্ত
Image

নাইডু ট্রফি : আজ থেকে পিটিএজি-তে ত্রিপুরা ওড়িশা ম্যাচ, প্রস্তুতি চূড়ান্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি।। প্রস্তুতি চূড়ান্ত। আগামীকাল থেকে কর্নেল সি কে নাইডু ট্রফির ত্রিপুরা ও ওড়িশার ম্যাচ শুরু হচ্ছে নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। মরশুমের প্রথম পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়ে। ২১-‌২৪ জানুয়ারি হবে ম্যাচ। ওই ম্যাচে ত্রিপুরা খেলবে ওড়িশার বিরুদ্ধে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। দুদলই এখনও পয়েন্টের মুখ দেখেনি। ফলে প্রথম পয়েন্টের জন্য ঝাপাবে দুদলই। শুক্রবার দুদলই প্রস্তুতি শুরু করলো। সফররত ওড়িশা দল সকালে অনুশীলন করলেও স্বাগতিক ত্রিপুরা অনুশীলন করে দুপুরে। ওড়িশার বিরুদ্ধে ম্যাচের জন্য ত্রিপুরা দলে ৪ টি পরিবর্তন আনা হলো। অনূর্ধ্ব-‌১৯ ত্রিপুরা দলের অধিনায়ক দ্বীপজয় দেব, শুভম সূত্রধর, শচীন শর্মা এবং দ্বীপেন বিশ্বাসকে প্রথম ১৫ জনে স্থান দেওয়া হয়। বাজে কেলার জন্য বাদ পড়েছেন আনন্দ ভৌমিক, অরিন্দম বর্মন, ইন্দ্রজিৎ দেবনাথ এবং রোহিত ঘোষ। এদিকে অনিল পরিদার নেতৃত্বে বৃহস্পতিবার রাজ্যে এসেছিলো ওড়িশার ক্রিকেটাররা। দু-‌দলই চাইছে প্রথম দুই ম্যাচের ব্যর্থতা ভুলে ঘুরে দাড়াতে। ত্রিপুরার কোচ বিশ্বজিৎ পাল বিশ্বাস করেন,”ওড়িশার বিরুদ্ধে ভালো খেলবেই ছেলেরা। এবং জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। এবার হতাশ করবে না”। এদিকে ওড়িশা শিবিরও ভালো খেলা নিয়ে যথেষ্ট আশাবাদী। ‌‌

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top