News Flash

  • Home
  • খেলা
  • টিএসজেসি-জেআরসি প্রদর্শনী ম্যাচ দিয়ে নিমাই রতন স্মৃতি ক্রিকেট শুরু
Image

টিএসজেসি-জেআরসি প্রদর্শনী ম্যাচ দিয়ে নিমাই রতন স্মৃতি ক্রিকেট শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি।। সাংবাদিকদের মধ্যে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে শুরু হলো শিব বাড়ি মাঠে নিমাই রতন স্মৃতি সিক্সে সাইড ক্রিকেট টুর্নামেন্ট। উদ্যোক্তা সেন্ট্রাল রোড যুব সংস্থা। এবার উদ্যোক্তাদের রজত জয়ন্তী বর্ষ উদযাপন। প্রীতি এই ক্রিকেট ম্যাচে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ক্রিকেটাররা মুখোমুখি হয় জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের। বন্ধুত্বপূর্ণ মেজাজেই হলো ছয় ওভারের ম্যাচটি। টিএসজেসি-র হয়ে খেলেন অনির্বাণ, বিশ্বজিৎ, দিব্যেন্দু, অঞ্জন, প্রণব ও প্রসেনজিৎ। অপরদিকে জেআরসি-র হয়ে খেলেন জাকির, সায়ন, সুব্রত, অভিষেক, মিল্টন ,কৃষানু ও বিষ্ণু। ম্যাচটি দারুন ভাবে উপভোগ করলেন ক্রিকেটার সহ মাঠে উপস্থিত প্রত্যেকেই। ছয় ওভারের ম্যাচে জেআরসি প্রত্যাশিতভাবেই জয়লাভ করে। এদিকে ম্যাচ শুরুর পূর্বে আয়োজকদের তরফে রাজ্যের অন্যতম একজন বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক তথা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সরযূ চক্রবর্তীকে পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানানো হলো। এরপর দুদলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন অতিথি সরযূ চক্রবর্তী সহ সেন্ট্রাল রোড যুব সংস্থার প্রতিনিধিরা। আয়োজকদের ভূয়সী প্রশংসা করলেন সরযূ বাবু। ম্যাচের পর দুদলের সাংবাদিকদের স্মারক দিয়ে অভিবাদনও জানানো হলো উদ্যোক্তাদের তরফে। একে একে প্রত্যেক সাংবাদিকের হাতে স্মারক তুলে দিলেন সেন্ট্রাল রোড যুব সংস্থার প্রতিনিধিরা। উল্লেখ্য, এবারকার টুর্নামেন্টে মোট ৬৪ টি দল অংশ গ্রহণ করেছে। চ্যাম্পিয়ন দল পাবে  সুদৃশ্য ট্রফি সঙ্গে রয়েছে বাইক। রানার্স দল পাবে ১৫ হাজার টাকা ও ট্রফি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top