News Flash

  • Home
  • দিনের খবর
  • আপডেট…মণিপুরে ফের সশস্ত্র দুর্বৃত্তদের হামলা, নতুন সহিংসতায় মৃত্যু পাঁচ সাধারণ নাগরিকের, আহত তিন
Image

আপডেট…মণিপুরে ফের সশস্ত্র দুর্বৃত্তদের হামলা, নতুন সহিংসতায় মৃত্যু পাঁচ সাধারণ নাগরিকের, আহত তিন

ইমফল, ১৯ জানুয়ারি (হি.স.) : মণিপুরে ফের সশস্ত্র দুর্বৃত্তরা হামলা সংগঠিত করেছে। নতুন সহিংসতায় পাঁচ জন সাধারণ নাগরিকের মৃত্যু এবং তিনজন জখম হয়েছেন বলে প্রাপ্ত খবরে প্রকাশ।

আজ শুক্রবার ইমফলে রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, দুটি পৃথক ঘটনায় পাঁচজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। প্রথম ঘটনা সংগঠিত হয়েছে বুধবার রাতে কাংপোকপি জেলার কাংচুপে। বন্দুক হামলায় জনৈক গ্রাম স্বেচ্ছাসেবক প্রাণ হারানোর পাশাপাশি তিনজন আহত হয়েছেন। নিহতকে তাখেল্লাম্বাম মনোরঞ্জন (২৮) বলে শনাক্ত করা হয়েছে।

এছাড়া গতকাল বৃহস্পতিবার বিকাল প্রায় ৩:৪৫ নাগাদ বিষ্ণুপুর জেলার অন্তর্গত নিংথোখং খা খুনু গ্ৰামে অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুর্বৃত্তরা গুলি চালায়। এতে বাবা-ছেলে সহ চার কৃষক মৃত্যুবরণ করেছেন। মৃত বাবা-ছেলের নাম ওইনাম বামনজাও (৬৩) এবং ওইনাম মানিতোম্বা (৩৭)। নিহত অপর দুজন জনৈক মণিবাবুর ছেলে থিয়াম সোমেন্দ্র (৫৩) এবং জনৈক শ্যামের ছেলে নিংথৌজাম নবদ্বীপ৷

পুলিশ সূত্রের খবর, সশস্ত্র দুর্বৃত্তরা লামলাই কাবুই গ্রামের উপর থেকে নেমে এসে ধানখেতে বিদ্যমান একটি জল সরবরাহ প্রকল্প থেকে দু কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে গিয়ে এই চারজন সাধারণ নাগরিককে হত্যা করেছে। হতাহতরা সবাই মেইতেই জনগোষ্ঠীয়।

Releated Posts

গুজরাটে পার্ক করা ট্রেলারে এসইউভি-এর ধাক্কা, নিহত ৭

ভাবনগর, ৬ অক্টোবর (আইএএনএস): গুজরাটের ভাবনগর জেলায় মঙ্গলবার একটি পার্ক করা ট্রেলারের পিছনে এসইউভি ধাক্কা মারায় সাতজনের মৃত্যু…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল অস্ত্রভাণ্ডারের হদিস, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দান্তেওয়াড়া, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে পাহাড়ি এলাকায় নকশালদের…

ByByNews Desk Oct 6, 2026

তিন নতুন বিচারপতিকে শপথ পাঠালেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): সুপ্রিম কোর্টের তিন নবনিযুক্ত বিচারপতিকে মঙ্গলবার শপথবাক্য পাঠ করালেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত।…

ByByNews Desk Oct 6, 2026

বীরভূমে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডব, মৃত্যু ১, আহত অন্তত ১০

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top