News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আরিয়া ভার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ককবরক দিবস পালিত
Image

আরিয়া ভার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ককবরক দিবস পালিত

ধর্মনগর, ১৯ জানুয়ারি; উত্তর জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় বলতে আরিয়া ভার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পক্ষ থেকে ১৯ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার স্থানীয় ককবরক ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদানে ককবরক দিবসে ধর্মনগরের হাফলং এর চিন্তা লোহার ভবনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

। এ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমল দেববর্মা, ইউনিভার্সিটির পক্ষে ট্রাস্টি রমন কুমার রোশন , ককবরক ডিপার্টমেন্টের অমিত ত্রিপুরা, একই বিভাগের বুলবুলি কলই এবং রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের চন্দন নাথ। ইউনিভার্সিটি পক্ষে রমান কুমার রোশন জানান এই ইউনিভার্সিটি ২০২৩ এর ডিসেম্বর মাসের ২৩ তারিখ ইউজিসি রিকগনাইজেশন পেয়ে গেছে।

তাছাড়া এ ইউর মেম্বার হয়ে গেছে। ইতিমধ্যে বিভিন্ন ভাষার ক্লাসগুলি চলছে এবং প্রতিটি বিভাগে ৭৫ শতাংশ ক্লাস না করলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে ইউনিভার্সিটি পক্ষ থেকে জানানো হয়েছে। বিভিন্ন প্রফেশনাল কোর্স চালু হয়ে গেছে। এখানে ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র ককবরক শিক্ষা মানে ককবরক ভাষায় জ্ঞান তাই নয় পাশাপাশি ইংরেজি এবং কম্পিউটার জ্ঞান ও দেওয়া হচ্ছে।

আগামী ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ থেকে বিভিন্ন কোর্সের প্রথম সেমিস্টারের ভর্তির কাজ শুরু হয়ে যাবে। যুবরাজ নগরে যে জমি সরকার থেকে দেওয়া হয়েছে তার ভূমির কাজ শেষ হয়ে গেছে অতিসত্বর ভূমি পূজন দিয়ে রাতারাতি বিল্ডিংয়ের কাজ চলবে বলে এবং অতিসত্বর নতুন বিল্ডিং এ ছাত্রছাত্রীদের ক্লাস করানো হবে বলে ইউনিভার্সিটি পক্ষ থেকে জানানো হয়। এই অনুষ্ঠানে ককবরক ভাষা এবং ককবরক সংস্কৃতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

তাছাড়া ককবরক ভাষায় যেসব নৃত্য ইদানিং সারা ভারতবর্ষে প্রসিদ্ধি লাভ করেছে এগুলি প্রদর্শিত হয়। রাজ্যের বাঙ্গালীদের বিভিন্ন অনুষ্ঠান এই ইউনিভার্সিটি এর পক্ষ থেকে যেভাবে পালন করা হয় পাশাপাশি ককবরক দিবসে ককবরক ভাষা দিবসের অনুষ্ঠান গুলি প্রদর্শনের মাধ্যমে ঐক্যের মিলবন্ধনের দৃষ্টান্ত স্থাপন করল আরিয়া ভার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

Releated Posts

শহরের জল নিষ্কাশনের পথে বাধা, ড্রেন ভরাটের অভিযোগে উত্তেজনা লক্ষীপুরের কুবঝারে

কৈলাশহর, ৭ জুলাই: কৈলাশহর মহকুমার লক্ষীপুর মৌজার অন্তর্গত ১০৯০ খতিয়ানের ১৭৮০ নম্বর লং প্লট সংলগ্ন পূর্ত দপ্তরের ড্রেন…

ByByReshmi Debnath Jul 7, 2026

প্রায় দেড় মাস পর খুলল ত্রিপুরাসুন্দরী মন্দিরের ১৭টি প্রণামী বাক্স, কড়া নিরাপত্তায় শুরু গণনা

উদয়পুর, ৭ জুলাই: প্রায় এক মাস কুড়ি দিন পর মঙ্গলবার সকালে ঐতিহাসিক মাতাবাড়ি ত্রিপুরাসুন্দরী মন্দিরের ১৭টি প্রণামী বাক্স…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

স্কুটি দুর্ঘটনায় প্রাণ গেল ব্যক্তির, শোক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী মহকুমার আভাংছড়া এডিসি ভিলেজ এলাকায় স্কুটি দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

সার্ভার বিভ্রাট ও বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে টিএসইসিএলের বিরুদ্ধে ডেপুটেশন, ক্ষতিপূরণের দাবি টিইসিএ-র

আগরতলা, ৭ জুলাই: দীর্ঘদিন ধরে সার্ভার বিভ্রাট, প্রিপেইড মিটার রিচার্জে সমস্যা এবং বিদ্যুৎ বিলের বিভিন্ন খাতে অতিরিক্ত চার্জ…

ByByTaniya Chakraborty Jul 7, 2026
Scroll to Top