News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২১ জানুয়ারি ছত্তিশগড় বিধানসভায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

২১ জানুয়ারি ছত্তিশগড় বিধানসভায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

রায়পুর, ১৯ জানুয়ারি (হি.স.) : আগামী ২১ জানুয়ারি, রবিবার ছত্তিশগড় বিধানসভায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওইদিন তিনি দুপুর ২টো নাগাদ ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে পৌঁছবেন। তারপর তিনি বিধানসভায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন। রবিবার সন্ধ্যায় তিনি দিল্লি ফিরবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লাও শাহের সঙ্গে উপস্থিত থাকবেন।

জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ নতুন বিধায়কদের জন্য বিধানসভায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অংশ নেবেন। কমিটি কক্ষে শাহ ‘বামপন্থী চরমপন্থা (এলডব্লিউই)’ বিষয়ে একটি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করবেন। বৈঠকে ছত্তিশগড় রাজ্যের নকশাল প্রভাবিত এলাকার উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি এবং বামপন্থী উগ্রবাদের বিষয় নিয়ে আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর শীর্ষ আধিকারিক এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিকরা।

Releated Posts

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা ৫০-৬০ শ্রমিকের

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক…

ByByNews Desk Jun 24, 2026

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ওয়াং ই, ভারত-চিন সহযোগিতা আরও গভীর করার আহ্বান

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করে ভারত-চিন সম্পর্ক আরও…

ByByNews Desk Jun 24, 2026

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একাধিক বৈঠক শেষ, জানালেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ধারাবাহিক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top