News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হাতির তান্ডবে অতিষ্ঠ হয়ে জাতীয় সড়কে বিক্ষোভ এলাকাবাসীদের
Image

হাতির তান্ডবে অতিষ্ঠ হয়ে জাতীয় সড়কে বিক্ষোভ এলাকাবাসীদের

আগরতলা,১৯জানুয়ারি: আবারও হাতির ঘটনায় আতঙ্ক তেলিয়ামুড়া কৃষ্ণপুর এলাকার স্থানীয় মানুষজন। বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা অসম আগরতলা জাতীয় সড়কে নেমে বিক্ষোভ দেখিয়েছেন। বিক্ষোভের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। রাস্তায় আটকে পড়ে বিধায়ক তথা জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার গাড়ি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক এবং তেলিয়ামুড়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী।    

জনৈক এলাকাবাসীর অভিযোগ, বন্য হাতি অনেকের বাড়ি ঘরে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং গ্রামবাসীদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। হাতির তান্ডবে উত্তপ্ত তেলিয়ামুড়া কৃষ্ণপুর এলাকার মানুষজন। হাতির তান্ডবেভ থেকে রক্ষা পেতে এলাকাবাসি শুক্রবার অসম আগরতলা জাতীয় সড়কে নেমে বিক্ষোভ  শুরু করেছেন । এই বিক্ষোভের ফলে রাস্তায় আটকে পরে এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা। ঘটনাস্থলে মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক এবং তেলিয়ামুড়া থানার অসি সহ গোটা পুলিশ  বাহিনী ছুটে গিয়েছে।   

এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দের্ববমা বলেন, সরকারের পক্ষ থেকে অতিসত্বর সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ওই বন্য হাতিকে ধরার জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

Releated Posts

সরকারি পাঠ্যপুস্তক চুরির চেষ্টা ব্যর্থ, নৈশপ্রহরীর হাতে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের পাঠ্যপুস্তকের গুদামে চুরির চেষ্টা করতে গিয়ে নৈশপ্রহরীর…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

ত্রিপুরার সব স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক, জারি শিক্ষা দপ্তরের নির্দেশ

আগরতলা, ৭ জুলাই: ত্রিপুরার সমস্ত সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত এবং বেসরকারি বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান জাতীয় সঙ্গীত ‘জন-গণ-মন’-এর পাশাপাশি জাতীয়…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

আহমেদাবাদ সিরিয়াল বিস্ফোরণ মামলা: ৩৮ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন বহাল রাখল গুজরাট হাইকোর্ট

আহমেদাবাদ, ৭ জুলাই: ২০০৮ সালের আহমেদাবাদ সিরিয়াল বিস্ফোরণ মামলায় বিশেষ আদালতের রায় বহাল রেখে ৩৮ জন দোষীর মৃত্যুদণ্ড…

ByBySandeep Biswas Jul 7, 2026

প্রিপেইড বিদ্যুৎ রিচার্জ পরিষেবা বিপর্যস্ত, তেলিয়ামুড়ায় বিক্ষোভ-জাতীয় সড়ক অবরোধ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

তেলিয়ামুড়া, ৬ জুলাই: টানা তিন দিন ধরে প্রিপেইড বিদ্যুৎ রিচার্জ পরিষেবা অচল থাকায় তীব্র ক্ষোভে ফেটে পড়লেন তেলিয়ামুড়া মহকুমার…

ByByReshmi Debnath Jul 7, 2026
Scroll to Top