News Flash

  • Home
  • প্রধান খবর
  • যোগীকে খালিস্তানি সমর্থকের হুমকি, অডিও বার্তায় প্রাণনাশের ধমক দিল পান্নুন
Image

যোগীকে খালিস্তানি সমর্থকের হুমকি, অডিও বার্তায় প্রাণনাশের ধমক দিল পান্নুন

লখনউ, ১৯ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিল খালিস্তানি সমর্থক এবং শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর প্রধান জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন। একটি অডিও বার্তায় হুমকিমূলক রেকর্ডিং পাঠিয়েছে পান্নুন। প্রাণনাশের বার্তায় সে বলেছে, অযোধ্যায় খালিস্তানপন্থী দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে। ২২ জানুয়ারি অযোধ্যায় অনুষ্ঠিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আপনাকে (যোগী আদিত্যনাথ) শিখ ফর জাস্টিস-এর থেকে কেউ বাঁচাতে পারবে না।

বার্তায় আরও বলা হয়েছে, প্রয়োজনে রাজনৈতিক হত্যা করা হবে। ২২ জানুয়ারি শিখ ফর জাস্টিস উত্তর দেবে। এই অডিও বার্তাটি ৪৪৭৫৩৭১৩১৯০৩ নম্বর থেকে পাঠানো হয়েছে। উল্লেখ্য, বিগত ২৪ ঘণ্টার মধ্যে অযোধ্যায় ৩ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি। ৩ সন্দেহভাজনকে ক্রমাগত জেরা করছে এটিএস। নিরাপত্তা সংস্থা সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী যোগীকে হুমকি বার্তায় একটি ভয়েস রেকর্ডিং পাঠানো হয়েছে। বর্তমানে এই বার্তার সঙ্গে সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top