News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিন দুপুরে তীর জুয়ার আসরে হানা পুলিশের আটক এক
Image

দিন দুপুরে তীর জুয়ার আসরে হানা পুলিশের আটক এক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৮ জানুয়ারি : গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর পানিচৌকি বাজারে অভিযান চালিয়ে তীর জুয়ার আসর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায় যে , দুপুরবেলা কৈলাসহর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, কৈলাসহর পানিচৌকি বাজার এলাকায় তীর জুয়ার আসর চলছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার এস আই পঙ্কজ বর্মনের নেতৃত্বে  পুলিশ ও টিএসআর বাহিনী।

পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৌর আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসে। জানা যায় যে মৌর আলীর বাড়ি কৈলাসহর গোবিন্দপুর এলাকায়। মৌর আলী তীর জুয়ার সাথে জড়িত থাকার কারণেই উনাকে আজ গ্রেফতার করে কৈলাসহর থানার পুলিশ।
 পাশাপাশি মৌর আলীর কাছ থেকে নগদ ৪৯০ টাকা সহ তীর খেলার বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। বর্তমানে মৌর আলী কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। আগামী দিনও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানায় পুলিশ।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top