আগরতলা, ১৮ জানুয়ারি : ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের (এনইসি) ৭১তম প্ল্যানারি অধিবেশনে যোগ দিতে মেঘালয়ের রাজধানী শিলংয়ে গেছেন। আগামীকাল ১৯ জানুয়ারি শিলংয়ে উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের ৭১তম প্ল্যানারি অধিবেশন অনুষ্ঠিত হবে। প্ল্যানারি অধিবেশনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাছাড়াও এই অধিবেশনে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রী জি কিষাণ রেড্ডি, উত্তর-পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাছাড়াও উত্তর-পূর্বাঞ্চল পর্ষদ ও সংশ্লিষ্ট মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকগণ অধিবেশনে অংশ নেবেন।

৭১তম উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের প্ল্যানারি অধিবেশন, শিলং গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Tags:
Releated Posts
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস
আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…
নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের
আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…
ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক
কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…
ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র
আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…


















