জিন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কৃষকের

জিন্দ, ১৮ জানুয়ারি (হি. স.) : হরিয়ানার উচানা ব্লকের পালোয়ান গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক কৃষকের। ঘটনার খবর পেয়ে উচানা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে। বৃহস্পতিবার সিভিল হাসপাতালে ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পালোয়ান গ্রামের বাসিন্দা সতীশ (৩৫) বুধবার রাতে গমে পানি দিতে মাঠে গিয়েছিলেন। রাতে বিদ্যুৎ চলে আসার পর সাবমার্সিবলের স্টার্টারের বোতাম টিপতেই সতীশ বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাতে কেউ খেয়াল রাখেনি। এদিন সকালে সতীশ বাড়িতে না এলে পরিবারের লোকজন তাকে খুঁজতে মাঠে যায়। সেখানে সতীশকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরিবারের লোকজন তাকে জিন্দ সিভিল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। উচানা থানা পুলিশ দেহের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।