News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রক্তের চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্য রক্ষার্থে জনগনকে রক্তদানে এগিয়ে আসতে হবে : মেয়র 
Image

রক্তের চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্য রক্ষার্থে জনগনকে রক্তদানে এগিয়ে আসতে হবে : মেয়র 

আগরতলা, ১৮ জানুয়ারি: রক্তের চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্য রক্ষার্থে জনগনকে রক্তদানে এগিয়ে আসতে হবে। আজ সখীচরণ বিদ্যানিকেতন এন.এস.এস ইউনিটের দশম রক্তদান শিবিরে রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন মেয়র দীপক মজুমদার।

আজ সখীচরণ বিদ্যানিকেতনে হাসবে রোগী বাঁচবে প্রাণ এই স্লোগানকে সামনে রেখে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং কর্পোরেটর রত্না দত্ত সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ।

এদিন মেয়র বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা আপামর জনগনকে রক্তদানে এগিয়ে আসতে আহবান জানিয়েছিলেন। কারণ, বিগত দিনে সরকার অনুমোদিত ১২টি ব্লাড ব্যাঙ্ক এবং ২টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল ঠিকই। তবে, মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে আপামর জনগণ রক্তদানে এগিয়ে এসেছে। এই ধরণের রক্তদান শিবিরের জন্য সরকারি ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের স্বল্পতা দূরীকরণে অনেকটাই সাহায্য হয়েছে। 

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top