News Flash

  • Home
  • খেলা
  • ছোটদের ক্রিকেটে মৌচাক পর্যুদস্ত জয়ের হ্যাট্রিক চাম্পামুরা পি.সি-র
Image

ছোটদের ক্রিকেটে মৌচাক পর্যুদস্ত জয়ের হ্যাট্রিক চাম্পামুরা পি.সি-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি।। চাম্পামুরার রানের পাহাড়। পাহাড় সম রানে চাপা পড়ে গেল মৌচাকের ইনিংস। বুধবার টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে ডক্টর বি আর আম্বেদকর মাঠে ১৭২ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করলো চাম্পামুরা কোচিং সেন্টার। এদিন টসে জয়লাভ করে চাম্পামুরা শিবির প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সুযোগটাকে দারুণভাবে কাজে লাগালো দলের ব্যাটসম্যানরা। ব্যাট হাতে চাম্পামুরার পক্ষে সবচেয়ে বেশি রান করে সন্দীপন দাস ৬৭ রান করে। তার এই ইনিংসে ১২ টি চারের মার শামিল রয়েছে। এছাড়া মইনাক সাহা ৪৮, সায়ন পাল ৩৪, অধি দেবনাথ ২৫, অর্কজিত সাহা ১৮, দেবাশিস দাস  ১০ রান করে। অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ১৭ রানের। সুবাদে ৩৫.৫ওভারে ১০ উইকেটের বিনিময়ে চাম্পামুরার স্কোর দাঁড়ায় ২৩২ রানে। বলে মৌচাকের পক্ষে তিনটি করে উইকেট নেয় আইজেক দেববর্মাও স্নেহাংশু রায়রা। এছাড়া একটি করে উইকেট নেয় রোহিত বর্মণ, অরিজিৎ সরকার। জেতার জন্য মৌচাকের সামনে টার্গেট দাঁড়ায় ২৩৩ রানের। যাকে তাড়া করতে নেমে ২৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৬০ রানে থেমে যায় মৌচাকের রানের দৌড়। ব্যাটে মৌচাকের হয়ে কৌশিক দাস ১২, হৃতিক দেববর্মা ১০, আইজেক দেববর্মা ১২রানই করতে সক্ষম হয়। বলে চাম্পামুরার হয়ে তিনটি করে উইকেটে হাত পাকায় আকাশ দেবনাথ, সন্দীপন দাসরা। দুটি উইকেট সংগ্রহ করে আরমানুর রহমান। সুবাদে বিশাল রানের ব্যবধানে জয় আদায় করে নিলো চাম্পামুরা কোচিং সেন্টার।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top