News Flash

  • Home
  • খেলা
  • নাইডু ট্রফি : ইনিংস পরাজয় এড়াতে পারলো না ত্রিপুরা, পাঞ্জাব জয়ী
Image

নাইডু ট্রফি : ইনিংস পরাজয় এড়াতে পারলো না ত্রিপুরা, পাঞ্জাব জয়ী

ত্রিপুরা -‌১২৬ &‌ ১৬৬

পাঞ্জাব-‌৩১১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি।। ইনিংস পরাজয় রোখা সম্ভব হলো না ত্রিপুরার। পাঞ্জাব ইনিংসহ ১৯ রানের ব্যবধানে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল। সুবাদে বোনাস সহ ৭ পয়েন্ট অর্জিত হলো পাঞ্জাবের। মঙ্গলবারেই ইনিংস পরাজয়ের পথে হাঁটছিল ত্রিপুরা। ৫৯ রানে পিছিয়ে ছিল ত্রিপুরা স্রেফ ইনিংস পরাজয় এড়ানোর লক্ষ্যে। হাতে ছিল মাত্র ৪ টি উইকেট। শেষ পর্যন্ত এই চার উইকেট দলের জন্য ৪০ রান সংগ্রহ করে দিতে সক্ষম হয়েছে। অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। মোহালির আই এস বৃন্দা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ত্রিপুরা ইনিংস সহ ১৯ রানে পরাজিত হয়েছে। ত্রিপুরার প্রথম ইনিংসে ১২৬ রানের জবাবে স্বাগতিক পাঞ্জাব ৩১১ রান করে। ১৮৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শেষে ত্রিপুরা ৭ উইকেট হারিয়ে ১২৬ রান করে। শেষ পর্যন্ত ১৬৬ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয় ত্রিপুরার।  ত্রিপুরার অভিজিৎ দেববর্মা ৫ উইকেট দখল করেন। দ্বিতীয় দিনের ২ উইকেটে ২২২ রান নিয়ে খেলতে নেমে মঙ্গলবার আরও ৮৯ রান যোগ করার ফাঁকে শেষ ৮ টি উইকেট হারায় । দুই অপরাজিত ব্যাটসম্যান পুখরাজ মন এবং ক্রীশ ভগৎ প্যাভেলিয়নে ফিরতেই তাসের ঘরের মতো ভেঙ্গে যায় পাঞ্জাবের ইনিংস। পুখরাজ ২৪০ বল খেলে ১৮ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮৫ এবং ক্রীশ ভগৎ ১৪৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করেন। ত্রিপুরার পক্ষে অভিজিৎ দেববর্মা ৯৫ রানে ৫ টি, রিয়াজ উদ্দিন ৩৮ রানে এবং ইন্দ্রজিৎ দেবনাথ ৯০ রানে ২ টি উইকেট দখল করেন। ১৮৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান করে ত্রিপুরা। অন্তিম দিনে আজ আরও ৪০ রান যোগ করলেও ইনিংস পরাজয় এড়াতে পারেনি ত্রিপুরা দল।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top