নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ রেগা প্রকল্পে ২ জুলাই পর্যন্ত গড়ে ১৯ দিন করে কাজ হয়েছে৷ ইতিমধ্যে দ্বিতীয় কিস্তির অর্থও বরাদ্দ হয়েছে৷ এবিষয়ে গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া জানিয়েছেন, ২ জুলাই পর্যন্ত ১ কোটি ৭৫ হাজার শ্রমদিবস কাজ হয়েছে রেগা প্রকল্পে৷ ২০১৬-১৭ অর্থবছরে দ্বিতীয় কিস্তির সেপ্ঢেম্বর পর্যন্ত হিসেবে ৭৮৫ কোটি ২৬ লক্ষ টাকা পেয়েছে রাজ্য৷ এর মধ্যে রাজ্যের শেয়ার ৭২ কোটি ১০ লক্ষ টাকাও রয়েছে৷ তিনি জানান, দ্বিতীয় কিস্তির যে অর্থ মিলেছে তাতে রেগা শ্রমিকদের মজুরি বাবদ ৪৩৩ কোটি ৭২ লক্ষ টাকা বরাদ্দ করেছে৷ বাকি টাকা উপাদান খরচ এবং প্রশাসনিক ব্যয়ের জন্য৷ তিনি জানান, রেগা শ্রমিকদের মজুরি প্রদান স্বাভাবিকভাবেই হচ্ছে৷
রেগা প্রকল্পে ২য় কিস্তিতে রাজ্য পেল ৭৮৫.২৬ লক্ষ টাকা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















