News Flash

Image

সন্দেশখালিকাণ্ডে ধৃত ৪ জনের জেল হেফাজত

উত্তর ২৪ পরগণা, ১৫ জানুয়ারি (হি.স.) : সন্দেশখালিতে ইডির উপরে হামলায় ধৃত ৪ জনেরই জেল হেফাজত হল। এখনও অধরা শেখ শাহজাহান, কাউকেই হেফাজতে চাইল না পুলিশ।

সন্দেশখালিতে ইডি-র উপর হামলার ঘটনায়, শুক্রবার দুপুরে মেহবুব মোল্লা ও সুকুমার সর্দার নামে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার আরও ২ জনকে গ্রেফতার করে ন্যাজাট থানার পুলিশ। মিনাখাঁর খড়িবেড়িয়া থেকে আলি হোসেন ঘরামি এবং ন্যাজাট থেকে গ্রেফতার করা হয় সঞ্জয় মণ্ডলকে। সোমবার তাদের তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।

এদিন ধৃতদের জামিনের আবেদন করে অভিযুক্তদের আইনজীবী দাবি করেন, ‘এফআইআরে নাম থাকা কাউকে বাঁচাতে নিরাপরাধদের ধরছে পুলিশ। প্রথমে ২জনকে গ্রেফতার করে বাকিদের নাম পাওয়া ছাড়া কোনও তথ্য নেই। এলাকায় ছিল না, তাও গ্রেফতার করা হয়েছে।’ পাল্টা দাবি করে জামিনের বিরোধিতায় সরকারি আইনজীবী বলেন, ‘সরকারি কর্মীদের মারধরে অভিযুক্ত ধৃতরা।’ জামিনের আর্জি খারিজ করে ধৃত ৪জনেরই ২৪ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত দেয় আদালত।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের শেখের বাড়িতে রেশন দুর্নীতির তদন্তে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকেরা। সেদিন ইডির আধিকারিকেরা সন্দেশখালির সরবেরিয়া গ্রামে শাহজাহানের বাড়ির সামনে দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে থাকার পরও দরজা খোলেনি কেউ। ইডি মোবাইল টাওয়ারের অবস্থান পরীক্ষা করে দেখতে পায় শাহজাহান তাঁর বাড়ির ভিতরেই আছেন। ইডির আধিকারিকেরা এর পর দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতেই তাঁদের ঘিরে ধরেন হাজার খানেক গ্রামবাসী। ইট, পাথর, লাঠি নিয়ে তাঁরা চড়াও হন ইডি কর্তাদের উপর। ওই হামলায় জখম হন তিন ইডি কর্তা। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করাতে হয়। এর পরই সন্দেশখালির ঘটনা নিয়ে হাই কোর্টে মামলা করে ইডি।

Releated Posts

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top