News Flash

  • Home
  • দিনের খবর
  • নাড্ডার হাতের তুলিতে ফুটে উঠল ‘পদ্ম’, দেওয়াল লিখন কর্মসূচির সূচনা করল বিজেপি
Image

নাড্ডার হাতের তুলিতে ফুটে উঠল ‘পদ্ম’, দেওয়াল লিখন কর্মসূচির সূচনা করল বিজেপি

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। সোমবার দিল্লি থেকে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দেওয়াল লিখনের সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নাড্ডার হাতের তুলিতে ফুটে উঠল ‘পদ্ম’। বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা এদিন বলেছেন, “সোমবার থেকে ‘এক বার ফের মোদী সরকার’ স্লোগান নিয়ে আমাদের দেশব্যাপী ‘দেওয়াল লিখন’ কর্মসূচি শুরু হয়েছে। আবারও মোদী সরকার গঠনের জন্য ভারতবাসীর কাছে আমরা আবেদন রাখছি। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্থিতিশীলতা এবং একটি স্থিতিশীল সরকার প্রয়োজন তাই এই ‘দেওয়াল লিখন’ কর্মসূচির মাধ্যমে আমরা ভারতের জনগণের কাছে ‘এক বার ফের মোদী সরকার’-এর জন্য আবেদন জানাচ্ছি।”

২০২৪ সালে ফের একবার মোদী সরকার, এই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে বিজেপি। ‘দেওয়াল লিখন’ অভিযান আবারও মোদী সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে দেশবাসীর কাছে। নাড্ডা বলেছেন, “দেশে স্থিতিশীলতার সঙ্গে বিকাশ হোক, সবাইকে অন্তর্ভুক্ত করে ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’ দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, মোদীজির নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাক, এটাই আমাদের প্রচেষ্টা।”

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top