News Flash

  • Home
  • দিনের খবর
  • যাত্রী নিয়ে জাতীয় সড়কে বাস উল্টে আহত ৮, অবরুদ্ধ জাতীয় সড়ক
Image

যাত্রী নিয়ে জাতীয় সড়কে বাস উল্টে আহত ৮, অবরুদ্ধ জাতীয় সড়ক

পূর্ব বর্ধমান, ১২ জানুয়ারি, (হি.স.): যাত্রী নিয়ে জাতীয় সড়কে উল্টে গেল বেসরকারি বাস! শুক্রবার পূর্ব বর্ধমানের নবাবহাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। আরামবাগ থেকে বরাকরের দিকে যাচ্ছিল বাসটি। দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ জন।

স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণ জাতীয় সড়ক আটকে যায় যানবাহন।

বাসের হেল্পার অমিত ঠাকুর জানিয়েছেন, বর্ধমানের তেলিপুকুর স্টপ থেকে ছেড়ে দ্রুতগতিতে বাসটি নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিলেন চালক। ওই সময়ে ১৫ জন যাত্রী ছিলেন বাসে।
নবাবহাট মোড়ের আগেই বাসের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। জাতীয় সড়কের পাশের হাইড্রেনে উল্টে যায় সেটি। দুর্ঘটনার পরই যাত্রীদের চিৎকার শুনে উদ্ধারের জন্য ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় বর্ধমান থানায়।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ দুঘটনাস্থলে গিয়ে বাসটিকে উদ্ধার করে। ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top