News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যের যুব উৎসব বাতিল, সরকারি বিজ্ঞপ্তি-সহ তোপ শুভেন্দুর
Image

রাজ্যের যুব উৎসব বাতিল, সরকারি বিজ্ঞপ্তি-সহ তোপ শুভেন্দুর

কলকাতা, ১২ জানুয়ারি (হি.স.): স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকীতে ছাত্র-যুব উৎসব পালন করা হচ্ছে না। সরকারি বিজ্ঞপ্তি ফাঁস করে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বছর রাজ্যজুড়ে বাতিল করা হয়েছে জেলাস্তরের ছাত্র-যুব উৎসব।

এই প্রেক্ষিতে শুক্রবার এক্স পোস্টে যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের একটি বিজ্ঞপ্তি দিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার রাজ্য ছাত্র-যুব উৎসব বাতিল করেছে। আকস্মিক এবং অপ্রত্যাশিতভাবে এই উৎসব বাতিল হওয়া অংশগ্রহণকারী এবং আয়োজক উভয়ের জন্যই অত্যন্ত হতাশাজনক।

এই সরকার প্রাণবন্ত সাংস্কৃতিক ও শিক্ষামূলক পরিবেশের উন্নয়নের প্রতিশ্রুতি থেকে সরে আসছে। পরিবর্তে তাঁরা মদ বিক্রি এবং দেশীয় মদ তৈরি করে সস্তা দামে মানুষের কাছে বিক্রি করে রাজস্ব আয়ের দিকে মনোনিবেশ করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের পথ প্রশস্ত করতে সহায়ক, কারণ তারা যুবকদের তাদের সৃজনশীল সম্ভাবনা অন্বেষণ করার সুযোগ করে দেয়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যুব সমাজের মনোবল ও উদ্যমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top