News Flash

  • Home
  • দেশ
  • সন্দেশখালি নিয়ে রাজ্যের তরফে অনেক তথ্য দেওয়া হয়েছে, দাবি রাজ্যপালের
Image

সন্দেশখালি নিয়ে রাজ্যের তরফে অনেক তথ্য দেওয়া হয়েছে, দাবি রাজ্যপালের

কলকাতা, ১২ জানুয়ারি (হি.স.) : “মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক ইতিবাচক। রাজ্যের তরফে অনেক তথ্য দেওয়া হয়েছে।’’
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজভবনে এই মন্তব্য করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সন্দেশখালি কাণ্ডে রাজ্যের ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে তলব করা হয়েছিল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে। তলবের ৬ দিন পর রাজভবনে যান তাঁরা। রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন দুই সচিব। কী হল বৈঠকে, তা নিয়ে জল্পনা ছিল রাজনৈতিক মহলে।

বৃহস্পতিবার বিকেলে রাজভবনে গিয়েছিলেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। সেখানে বেশ অনেকক্ষণ বৈঠক চলে। এই বৈঠকের ব্যাপারে শুক্রবার রাজ্যপাল বলেন, ‘ইডির হয়রানি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি। তদন্তের স্বার্থে তা গোপন রাখছি।’

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top