রিয়াদ, ১২ জানুয়ারি(হি.স.) : স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখার অভিযানে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে সেমি-ফাইনালে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা।যোগ্য দল হিসেবেই জিতেছে বার্সেলোনা। ম্যাচ জুড়ে আক্রমণের আধিপত্য ছিল তাদেরই। বেশ কয়েকটি সুযোগ নষ্টের পর দ্বিতীয়ার্ধে তারা কাঙ্ক্ষিত গোলের সুযোগ পায়। সেই গোল এনে দিলেন রবের্ত লেভানদোভস্কি।এরপর শেষ দিকে জালের দেখা পান তরুণ ফরওয়ার্ড লামিনে ইয়ামাল। ওসাসুনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখার শেষ ধাপে পৌঁছে গেল শাভি এর্নান্দেসের দল।ফাইনালে আগামী রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে কাতালান দলটি।উল্লেখ ২০১৯-২০ মরসুম থেকে চার দলের নতুন আঙ্গিকে হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। গতবার ফাইনালে রিয়ালকে হারিয়ে প্রতিযোগিতার রেকর্ড ১৪তম শিরোপা জিতেছিল বার্সেলোনা।

সুপার কাপের ফাইনালে বার্সা, মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের
Releated Posts
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…


















