News Flash

  • Home
  • প্রধান খবর
  • তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও উপস্থিত ইডির আধিকিরকরা
Image

তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও উপস্থিত ইডির আধিকিরকরা

কলকাতা, ১২ জানুয়ারি (হি.স.) : পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের দমকল মন্ত্রী নেতা সুজিত বসুর পাশাপাশি বউ বাজারে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও হানা দিয়েছে ইডির আধিকারিকরা। বি বি গাঙ্গুলি স্ট্রিটের ওই বাড়িতে শুধুমাত্র তাপস রায় থাকেন না, রয়েছেন আরও অনেক আবাসিকও। শুক্রবার সেই বাড়িতেই প্রবেশ করেছেন ইডি-র অফিসাররা।

এদিন সকাল থেকে একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন কেন্দ্রীয় সংস্থার নজরে রয়েছেন একাধিক হেভিওয়েট। বর্তমানে বরানগরের বিধায়ক তাপস রায়। শুধু তাই নয়, তিনি শাসক দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তিনি। তবে এর আগে কখনও কোনও দুর্নীতি মামলায় নাম জড়ায়নি তাঁর। কখনও তল্লাশি বা জিজ্ঞাসাবাদও চালানো হয়নি কোনও কেন্দ্রীয় সংস্থার তরফে। তবে ভিতরে জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্রের খবর। এদিন দেখা যায় বাড়ির বাইরে এলাকার মানুষজন জড় হতে থাকেন। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাঁদের সরিয়ে দেয়।

এদিন সুজিত বসুর বাড়িতেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি। তাঁর সঙ্গে পুর নিয়োগ দুর্নীতির যোগ থাকতে পারে বলে সন্দেহ কেন্দ্রীয় সংস্থার। দুই বিধায়কের বাড়িতেই এদিন উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলে চলে যায় তারা।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top