News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিআইএম ও কংগ্রেসকে আরও শক্ত হতে বললেন সুর্যকান্ত মিশ্র
Image

সিপিআইএম ও কংগ্রেসকে আরও শক্ত হতে বললেন সুর্যকান্ত মিশ্র

surja kanta mishraকলকাতা, ২ জুলাই৷৷ এই জোটকে আরও পরীক্ষা দিতে হবে৷ তার ওপর নির্ভর করবে এই জোট ভবিষ্যতে থাকবে কি থাকবে না জলপাইগুড়িতে এমনই বললেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সুর্যকান্ত মিশ্র৷
এদিন জলপাইগুড়ি সিপিআইএম পার্টি অফিসে সাংবাদিক বৈঠকে সুর্যকান্ত মিশ্র জোট প্রসঙ্গে বলেন জোট হয়েছিল না কি হয়েছিল না অন্যকিছু সেটা কথা নয়৷ বিরোধী শক্তিকে পরাস্ত করতে হবে মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরী হয়েছিল৷ একটা ইতিবাচক দিক তৈরী হয়েছিল৷ একটা আত্মবিশ্বাস তৈরী হয়েছিল যে এই সরকারকে পরাস্ত করতে হবে৷ জোট না আসন সমঝোতা সেটা আমরা বলে থাকি৷ সাধারণ মানুষ সেটা বোঝেনা৷ আমরা বলেছিলাম যারা বাম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং তৃণমূলকে হঠাতে চান, বিজেপিকে হঠাতে চান তাই এই জোট হয়েছিল৷ অতি দ্রুততার সাথে এটা করা মুস্কিল হয়ে গিয়েছিল৷ তিনি বলেন, ভোটের ফলাফল আমাদের সাংগঠনিক দুর্বলতা তা নিয়েই আমরা পর্যালোচনা করছি৷
ধর্মনিরপেক্ষ ভাবে, জোটবদ্ধ ভাবে প্রতিবাদ জানাতে এই জোট হয়েছিল৷ তিনি আরও বলেন ভোট লুঠ হয়েছে৷ নিরপেক্ষ ভাবে ভোট হয়নি৷ সুর্যকান্ত মিশ্র জানান তিনি ভোটের আগের দিন পর্যবেক্ষককে ফোন করেছিলেন তিনি ধরেননি৷ অবাধ নির্বাচন হয়নি৷ এপিক কার্ড দিয়ে ভোট হয়নি৷ ১০০টি কেন্দ্রে ভিভিপ্যাদ লাগানোর কথা থাকলেও তা করা হয়নি বলেও নির্বাচন কমিশনকে একহাত নেন সুর্যাকান্ত মিশ্র৷ তিনি বলেন আমরা বহু জায়গায় এজেন্ট দিতে পারিনি৷ যেখানে শাসক দল পিছিয়ে পরেছে সেখানেই বেছে বেছে সন্ত্রাস চালানো হচ্ছে বলে অভিযোগ সুর্যকান্ত মিশ্রের৷ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন আমাদেরকেও একত্রিত হয়ে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে জোটবদ্ধ হতে হবে৷ বাংলার ওপারে এবং এপারেও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে হবে বলে ও তিনি জানান৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top