News Flash

  • Home
  • Uncategorized
  • গরম ডালের পাত্রে পড়ে গুরুতর শিশু
Image

গরম ডালের পাত্রে পড়ে গুরুতর শিশু

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ জুলাই৷৷ গরম ডালে পড়ে আহত সাড়ে তিন বছরের এক শিশু৷ আহত শিশুর নাম দ্বিপায়ন দাস৷ বয়স সাড়ে তিন বছর৷ পিতা বাবুল দাস৷ বাড়ী তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ী এলাকায়৷ বর্তমানে আহত শিশুর চিকিৎসা রাজধানীর জিবি হাসপাতালে চলছে৷
সংবাদে জানা গিয়েছে, শনিবার বাইশ গড়িয়ার এলাকাস্থিত দাদুর বাড়িতে দ্বিপায়নের মামার বৌভাতের অনুষ্ঠানে ছিল৷ দ্বিপায়ন তার বাবা মার সাথে আসে৷ দ্বিপায়ন দাস আচমকা বৌভাতের রান্না করা ঘরের মধ্যে ঢুকে যায় খেলা করতে করতে৷ এক সময় সে খেলা করতে করতে ভুবিভোজের জন্যে রান্না করে রাখা গরম ডালের মধ্যে পরে যায়৷ তার চিৎকার শুনে বাড়ীর লোকজনেরা গরম ডাল থেকে দ্বিপায়নকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে জিবি হাসপাতালে রেফার করে দেয়৷ জানা গেছে তার শরীর ৭৫ শতাংশ পুড়ে গেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top