News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উল্টো রথে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তদন্তের রিপোর্টে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী, পুণরায় তদন্তের নির্দেশ
Image

উল্টো রথে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তদন্তের রিপোর্টে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী, পুণরায় তদন্তের নির্দেশ

আগরতলা, ১১ জানুয়ারি : উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যুর ঘটনার তদন্তে কমিটির রিপোর্টে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তাই তিনি রাজস্ব দফতরকে পুণরায় তদন্তক্রমে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আজ এয়োদশ বিধানসভায় শীতকালীন অধিবেশনের অন্তিম দিনে শূণ্যকালে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বিষয়টি উত্থাপন করেন, সাথে সিপিএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরীও যোগ দেন। তখন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দেন।

প্রসঙ্গত, গত বছর কুমারঘাটে ইসকনের আয়োজিত উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে শিশু সহ ১০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। ওই ঘটনার তদন্তে রাজ্য সরকার কমিটি গঠন করেছিল। গতকাল বিধানসভায়  বিরোধী দলনেতা ওই ঘটনায় তদন্ত সম্পর্কে জানতে চেয়েছিলেন।মুখ্যমন্ত্রী বিষয়েটি তখন এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু আজ বিরোধী দলনেতা আজ শূণ্যকালে বিষয়টি পুণরায় তুলে ধরেন এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 

মুখ্যমন্ত্রী বলেন, কুমারঘাটের ওই মর্মান্তিক ঘটনার তদন্তের দায়িত্ব রাজস্ব দফতরকে দেওয়া হয়েছিল। কিন্তু তদন্ত রিপোর্ট মূল্যায়ন করে দেখা গেছে আরো বিশদে বিচার বিশ্লেষণের প্ৰয়োজন রয়েছে।

এদিন তিনি তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ওই তদন্তের রিপোর্টে অনেক খামতি রয়েছে। তাই পুনরায় দফতরকে তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top