News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষাঋণের টাকা তছরূপের অভিযোগ এনএসইউআই’র
Image

শিক্ষাঋণের টাকা তছরূপের অভিযোগ এনএসইউআই’র

NSUIনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ শিক্ষাঋণ প্রদানের ক্ষেত্রে মারাত্মক ঘোটালার অভিযোগ এনেছে ছাত্র সংগঠন এন এস ইউ আই৷ ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটি কর্পোরেশন অফিসের সামনে প্রতিবাদ ও বিক্ষোভে শামিল হয় ছাত্র সংগঠনটি৷ সংগঠনের রাজ্য নেতৃত্বরা অভিযোগ করেন শিক্ষাঋণ মঞ্জুর হওয়ার পরও ঋণের টাকা যথাসময়ে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের মিটিয়ে দেওয়া হচ্ছে না৷ এক্ষেত্রে মারাত্মক দুর্নীতির অভিযোগ এনেছেন তারা৷ সরোজ সিনহা নামে এক ছাত্রের নামে তিন লক্ষ টাকা শিক্ষাঋণ মঞ্জুর হয়েছে৷ দুইজন সরকারী কর্মচারীকের গ্যারান্টার হিসেবেও রাখা হয়েছে৷ কিন্তু, তাকে এক লক্ষ টাকা দেওয়া হয়েছে৷ বাকি দুই লক্ষ টাকা দেওয়া হয়নি৷ কি কারণে টাকা দেওয়া হচ্ছেনা তাও জানায়নি কর্তৃপক্ষ৷ শুধু সরোজ সিনহাই নয় রাণা মালাকার সহ চৌদ্দজনের শিক্ষাঋণ নিয়ে এই ধরনের তালবাহানা চলেছে বলে অভিযোগ উঠেছে৷ এই কারচুপির প্রতিবাদ জানিয়েই ছাত্র সংগঠন এনএসইউআই শনিবার কর্পোরেশন অফিসের সামনে বিক্ষোভে শামিল হয়৷ তারা শিক্ষাঋণ প্রাপকদের নামের তালিকা প্রকাশ করার জন্য দাবী জানায়৷ এই ইস্যুতে তারা আরো বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলেও হুঁশিয়ারী দিয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top