News Flash

  • Home
  • দেশ
  • কেরলে এক অধ্যাপকের হাতের তালু কাটার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
Image

কেরলে এক অধ্যাপকের হাতের তালু কাটার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.) : কেরলে এক অধ্যাপকের হাতের তালু কাটার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)। ২০১০ সালে কেরলে এক অধ্যাপকের হাতের তালু কাটার মামলার প্রধান অভিযুক্ত সাভাদকে বুধবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) গ্রেফতার করেছে। সে গত ১৩ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল। এদিন এনআইএ-র জালে ধরা পড়ে। তাকে ধরিয়ে দিলে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ।

এনআইএ আধিকারিকরা জানিয়েছেন যে অভিযুক্তকে কেরল রাজ্যের কান্নুরের মাত্তানুর থেকে গ্রেফতার করা হয়েছে। এনআইএ আরও জানিয়েছে, অভ্যন্তরীণ পরীক্ষার প্রশ্নপত্রে নবী মোহাম্মদকে উপহাস করার অভিযোগে ইদুক্কিতে অধ্যাপক টিজে জোসেফের হাতের তালু কেটে দেওয়া হয়েছিল। এই মামলার মূল অভিযুক্ত সাওয়াদ। ২০১১ সালের ১০ জানুয়ারি এই মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top