News Flash

Image

গোলাঘাটের জামুগুড়িতে প্ৰায় তিন কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, আটক এক

গোলাঘাট (অসম), ১০ জানুয়ারি (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত জামুগুড়িতে প্ৰায় তিন কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ। মাদক পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ধৃত মাদক পাচারকারীকে সোনারির বাসিন্দা নাজিম শেখ বলে পরিচয় উদ্ধার হয়েছে।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গোলাঘাট সদর ডিএসপি জন দাসের নেতৃত্বে জামুগুড়ি, বড়পথার এবং সরুপথার থানার পুলিশ বুধবার নাগাল্যান্ডের ডিমাপুর থেকে আগত এএস ০৫ জে ৪৫১৯ নম্বরের একটি টাটা জেস্ট মডেলের গাড়ি গোলাঘাটের দিকে আসছিল। ওই গাড়ির গতিরোধ করে তাতে তালাশি চালান অভিযানকারী পুলিশের আধিকারিকরা। তালাশিতে টাটা জেস্টের রিয়ার লাইটের রিফ্লেক্টরের পেছনে তৈরি গোপন চেম্বার থেকে ৫৭টি প্লাস্টিকের সাবান কেস আবিষ্কার করেন অভিযানকারীরা। সাবান কেস থেকে উদ্ধার করা হয় ৬.২০ গ্ৰাম হেরোইন।

মাদক পাচারের অভিযোগে আটক করা হয়েছে গাড়ির আরোহী নাজিম শেখকে। সঙ্গে পুলিশ বাজেয়াপ্ত করেছে হেরোইন পাচারে ব্যবহৃত টাটা জেস্ট মডেলের গাড়িও। ধৃত নাজিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির বাজারমূল্য কমপক্ষে তিন কোটি টাকা হবে বলে ধারণা পুলিশের।

Releated Posts

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top