News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাবার গাছ সহ বহু মূল্যবান গাছ কেটে ফেলছে সমাজদ্রোহীরা, তদন্তে পুলিশ
Image

রাবার গাছ সহ বহু মূল্যবান গাছ কেটে ফেলছে সমাজদ্রোহীরা, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১০ জানুয়ারি : রাইয়াবাড়ি মধ্য মুসলিম পাড়া এলাকায়  শান্তি সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার চক্রান্ত শুরু হয়েছে। উদয়পুর রাইয়াবাড়ি মধ্য মুসলিম পাড়া এলাকায় রাবার গাছ সহ বহু মূল্যবান গাছ কেটে ফেলল সমাজদ্রোহীরা।

জানা যায়, গত একমাস ধরে উদয়পুর কিল্লা থানাধীন রাইয়াবাড়ি মধ্য মুসলিম পাড়া এলাকায় কিছু বহিরাগত সমাজদ্রোহীরা এলাকায় প্রবেশ করে বাড়ি ঘর ভাঙচুর, রাবার গাছ কেটে ফেলে দেয়, বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও নানা অসামাজিক কার্যকলাপ চালায়। কিন্তু প্রশাসন নীরব দর্শক।

এনিয়ে উদয়পুরের জনগন ক্ষোভে ফুঁসছে। এরই মধ্যে মঙ্গলবার পুলিশের উপস্থিতিতে এলাকায় বহিরাগত কিছু সমাজদ্রোহী রাইয়াবাড়ি বাড়ি মুসলিম পাড়া এলাকায় প্রবেশ করে প্রায় পাঁচ হাজার রাবার গাছ সহ বিভিন্ন ধরনের ফল সবজি গাছ কেটে ফেলে।আতঙ্কে গবাদি পশুরা চিৎকার করতে থাকলেও পুলিশ ও প্রশাসন ছিল নীরব দর্শক। সন্ধ্যা পর্যন্ত এই তান্ডব লীলা চলে।

বুধবারও এই ঘটনা ঘটতে পারে বলে আগাম গোমতী জেলার জেলা শাসক ও পুলিশ সুপারকে এলাকা বাসীদের পক্ষ থেকে মঙ্গলবার রাতে লিখিত ভাবে জানানো হয়েছিল।

 বুধবার পুলিশের তরফ থেকে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এত গুলো গাছ একের পর এক কেটে ফেলে দেওয়া হয়েছে বাধা দেওয়া হয়নি। রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য এই চক্রান্ত করা হচ্ছে বলে এলাকার জনগনের অভিমত।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top