News Flash

  • Home
  • খেলা
  • প্রীতি ক্রিকেটে জয় অব্যাহত জেআরসি-রদারুন অভিষেক স্বামী বিবেকানন্দ ক্লাবের
Image

প্রীতি ক্রিকেটে জয় অব্যাহত জেআরসি-রদারুন অভিষেক স্বামী বিবেকানন্দ ক্লাবের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। প্রীতি ক্রিকেটে অভিষেক ঘটেছে স্বামী বিবেকানন্দ ক্লাবের। ‌প্রথম ম্যাচেই দারুন খেলেছে শহর দক্ষিণের উত্তর বাধারঘাটস্থিত স্বামী বিবেকানন্দ ক্লাবের ছেলেরা। অপরদিকে জয় অব্যাহত রেখে এগোচ্ছে জেআরসি। নিয়মিত প্রীতি ক্রিকেটে লেগে থাকা সাংবাদিক ক্রিকেটারদের দল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আজ, বুধবার ৭ উইকেটের ব্যবধানে স্বামী বিবেকানন্দ ক্লাবকে হারিয়ে জয়ের ধারা অটুট রেখেছে।পেশাগত প্রচন্ড কর্মব্যস্ততার মাঝে খেলার পরিবেশে সম্পৃক্ত এ.ডি নগর স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে জেআরসি দুর্দান্ত জয় পেয়েছে। স্বামী বিবেকানন্দ ক্লাবের ৬১তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রিকেটে যদিও জয় পরাজয় নিছক কাগজে-কলমে। প্রকৃতপক্ষে বিনোদনমূলক একদিনের শরীরচর্চা এবং সম্প্রীতির বাতাবরণে মতবিনিময় এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়। টসে জিতে জেআরসি-র অধিনায়ক অভিষেক দে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে স্বামী বিবেকানন্দ ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে তাঁরা টি-২০ আদলে ১২৩ রানের টার্গেট ছুঁড়ে দেয়। দলের পক্ষে ঝোটন দেবনাথের ৩৯ রান, দ্বীপ শর্মা রায়ের ৩৩ রান, উৎপল সেনের ২৮ রান উল্লেখযোগ্য। জেআরসি-র পক্ষে অভিষেক দে, প্রসেনজিৎ সাহা ও অনির্বাণ দেব একটি করে উইকেট পেয়েছে। জবাবে জেআরসি ৩ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সুব্রত দেবনাথের ৩৩ রান, প্রসেনজিৎ সাহার ৩২ রান, মিল্টন ধর-এর অপরাজিত ২৪ রান এবং মনোজিৎ দাসের ২০ রান যথেষ্ট উল্লেখযোগ্য। ‌ শান্তনু পালের নেতৃত্বে স্বামী বিবেকানন্দ ক্লাবের ছেলেরা দুর্দান্ত খেললেও জেআরসি-র পুরো টিম বিশেষ করে বিষ্ণুপদ বণিক, বিশ্বজিৎ দেবনাথ, দিব্যেন্দু দে, অভিষেক দেববর্মা, অরূপ সিংহ রায়ের সম্মিলিত পারফরম্যান্সের কাছে টিম স্বামী বিবেকানন্দ ক্লাবকে হার মানতে হয়েছে। খেলা শুরুতে এক বিশেষ অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দ ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী, সহ-সভাপতি উত্তম বণিক, সম্পাদক প্রশান্ত ভৌমিক এবং জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ, সচিব অভিষেক দে প্রমূখ দু-দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান এবং প্রতিবছর এমন দিনে দু-দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ নিয়মিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। স্বামী বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে সভাপতি ও সম্পাদক খেলোয়ারদের স্বর্ণপদকে সংবর্ধিত করেন। সাংবাদিক বিনোদন ক্লাবের সভাপতি ও সম্পাদক এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজনে স্বামী বিবেকানন্দ ক্লাব পরিবারের প্রত্যেক সদস্য-সদস্যা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top