News Flash

  • Home
  • Uncategorized
  • পণের জন্য নির্যাতিত গৃহবধূর মৃত্যু হাসপাতালে
Image

পণের জন্য নির্যাতিত গৃহবধূর মৃত্যু হাসপাতালে

domestic violanceনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই ৷৷ শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হার মানল মধুবনের অগ্ণিদগ্দ গৃহবধূ অরুনা দে মজুমদার৷ ১৮ দিন জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর শনিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন ঐ গৃহবধূ৷ ঘটনার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করলেও শ্বশুড়ী এখনও পলাতক৷
গত ১৬ জুন স্বামী, শ্বাশুরীর অত্যাচারের শিকার হয়েছিলেন অরুণা দে মজুমদার৷ ঐদিন স্বামী বিষ্ণু মজুমদার এবং শ্বাশুরী মিলন মজুমদার মিলে অরুণা দে মজুমদারের গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দীর্ঘ ১৮ দিন চিকিৎসা চলার পর শনিবার সকাল আনুমানিক ৮টা নাগাদ জিবি হাসপাতালে তার মৃত্যু হয়৷ এদিকে ঘটনার পরই অসুস্থ অরুণার অভিযোগে পূর্ব থানার পুলিশ স্বামী বিষ্ণু মজুমদারকে গ্রেপ্তার করে৷ বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে৷ যদিও অভিযুক্ত শাশুড়ি মিলন মজুমদার এখনও পলাতক৷ অরুণার বাপের বাড়ির লোকজনরা অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন৷
এদিকে মৃত্যুদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ ঘটনাকে ঘিরে আড়ালিয়াস্থিত বাপের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে৷ অন্যদিকে অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন বাম নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top