News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সড়ক নিয়ে ধর্মনগরে বৈঠক অনুষ্ঠিত, লোয়ারপোয়া সংস্কারে আন্তরিক হবে আসাম, ত্রিপুরাকে প্রতিশ্রুতি
Image

জাতীয় সড়ক নিয়ে ধর্মনগরে বৈঠক অনুষ্ঠিত, লোয়ারপোয়া সংস্কারে আন্তরিক হবে আসাম, ত্রিপুরাকে প্রতিশ্রুতি

NH8 PIC1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ আসাম আগরতলা জাতীয় সড়ক সংস্কারে আন্তরিক ভাবে সব রকম চেষ্টা করা হবে বলে আসাম পূর্ত দপ্তরের প্রতিনিধিরা ত্রিপুরার জাতীয় সড়কের দায়িত্বপ্রাপ্ত মুখ্য বাস্তুকার দীপক দাসকে প্রতিশ্রুতি দিয়েছেন৷ দীর্ঘদিন আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল দশার কারণে কাঁঠালতলী দিয়ে বিকল্প সড়কের সংস্কারের কাজে হাত লাগায় ত্রিপুরার পূর্ত দপ্তর৷ তাতে ভীষণ লজ্জিত আসাম সরকার অবশেষে আন্তরিকতার সাথে জাতীয় সড়কের সমস্যা সমাধানে উদ্যোগী হবেন বলে আশ্বাস দিয়েছে৷
শনিবার লোয়ারপোয়া এবং ২০৮ এ জাতীয় সড়ক পরিদর্শনে যান ত্রিপুরার পূর্ত দপ্তরের জাতীয় সড়কের মুখ্য বাস্তুকার দীপক দাস৷ সাথে ছিলেন দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনীয়ার সুব্রত বনিক৷ এছাড়াও জাতীয় সড়কের ঐ অংশ পরিদর্শনে গিয়েছিলেন এনএইচআইডিসিএল এর কার্যনির্বাহী অধিকর্তা শ্রীবাবস্তববাবু৷ সকলেই জাতীয় সড়কের সমস্ত দিক সরেজমিনে পরিদর্শন করেন৷ তাঁদের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আসাম সরকারের পূর্ত দপ্তরের আধিকারীকরা৷ এছাড়াও ছিলেন ঠিকাদারী সংস্থার এবিসিএল এর কর্মকর্তারা৷ তাঁরা জানান, জাতীয় সড়কের এই অংশের খুবই খারাপ অবস্থা৷ বৃষ্টিপাত হওয়ার কারণে সংস্কার কাজে ব্যাঘাত ঘটছে৷ তবে, রাস্তা যাতে সচল রাখা যায় সেদিকে তারা আন্তরিকতার সাথে নজর রাখবেন৷ ভৌগোলিকগত কারণে জাতীয় সড়কের এই অংশে সংস্কার কাজে বাধা সৃষ্টি হচ্ছে৷ তবে, যেহেতু ত্রিপুরা এই সড়কের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তাই যানবাহন চলাচল যাতে সচল থাকে সেদিকে আপ্রাণ চেষ্টা করা হবে৷ ২০৮ এ জাতীয় সড়কে সম্প্রতি ইট ফেলা হয়েছে৷ আগামীদিনেও অন্তত যানবাহন যাতে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে সেই উপযোগী পরিস্থিতি গড়ে তোলা হবে৷
এদিকে, এনএইচআইসিএল এর কার্যনির্বাহী অধিকর্তা শ্রীবাস্তব জানিয়েছেন জাতীয় সড়কের লোয়ারপোয়া সহ ২০৮ এ অংশটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে শীঘ্রই৷ তবে, তিনি যে চিত্র তুলে ধরেছেন তাতে জাতীয় সড়কের এই অংশের সম্পূর্ণ সংস্কার হতে আরও অন্তত একমাস সময় লেগে যাবে৷ তিনি জানান, শনিবারই সংস্কারের জন্য টেন্ডার ডাকা হয়েছে৷ ১৫ দিনের মধ্যে টেন্ডার জমা দেওয়ার কাজ শেষ হবে৷ তারপর আরও দশদিন সময় লাগবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে৷ স্বাভাবিক ভাবেই এই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতেই ২৫ দিন সময় লেগে যাচ্ছে৷ ফলে, টেন্ডার প্রক্রিয়া শেষে ঠিকেদারী সংস্থা নিয়োগ হওয়ার পর কাজ শুরু হবে সংস্কারের৷ তাতে কোনভাবেই একমাসের আগে কাজ শেষ হবে না বলে অনুমান করা যাচ্ছে৷
এদিকে, শনিবার ধর্মনগরে জাতীয় সড়কের পরিস্থিতি নিয়ে প্রশাসনিক স্তরে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে পূর্ত দপ্তরের জাতীয় সড়কের মুখ্য বাস্তুকার দীপক দাস, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনীয়ার সুব্রত বনিক, উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক এবং আসামের নির্মাণকারী সংস্থা এবিসিএলএর প্রতিনিধিরা ছিলেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top