News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসের কোনও ধর্ম হয় না ঃ শেখ হাসিনা
Image

সন্ত্রাসের কোনও ধর্ম হয় না ঃ শেখ হাসিনা

sheikhhasinaঢাকা, ২ জুলাই (হি.স.): দীর্ঘক্ষণ অভিযানের পর ঢাকার গুলশানের রেস্তোরাঁয় দখল নিয়েছে নিরাপত্তা বাহিনী| ৬ জঙ্গিকেই নিকেশ করেছে বাংলাদেশ পুলিশ, র্যাব ও বিজিবি| ১ জঙ্গিকে জীবিত ধরা হয়েছে| এমনইটাই ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা| শনিবার সকালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে দাঁড়িয়ে হাসিনার বার্তা, `সন্ত্রাসের কোনও ধর্ম হয় না| দেশে সন্ত্রাসবাদ বরদাস্ত করব না| কেন সন্ত্রাসবাদের পথ মানুষ বেছে নেয়? এদের কি দেশপ্রেম নেই?’
তার পরই তুলে ধরলেন, কীভাবে সেনা, পুলিশ যৌথ অভিযান চালিয়ে রেস্তোরাঁ জঙ্গিমুক্ত করেছে| ভোর ৪ টে থেকে রেস্তোরাঁয় জঙ্গি দমনের অভিযান শুরু করে পুলিশ| সঙ্গে ছিল নৌবাহিনী, সেনা, র্যাব ও বিজিবি| ১৪ জন পণবন্দীকে উদ্ধার করে বাইরে আনা হয়েছে|
জঙ্গি হামলায় এখনও পর্যন্ত চার জনের মৃতু্য নিশ্চিত করেছে বাংলাদেশ প্রশাসন| তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ পুলিশের অ্যাসিস্টান্ট কমিশনার রবিউল ইসলাম এবং বনানী থানার ওসি সালাউদ্দিন আহমেদ| মৃতের তালিকায় নাম রয়েছে ইতালির দুই কূটনীতিকেরও|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top