News Flash

  • Home
  • দিনের খবর
  • শেখ হাসিনাকে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

শেখ হাসিনাকে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের

দক্ষিণ ২৪ পরগণা, ৮ জানুয়ারি (হি.স.): জয়ের জন্য এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টানা চতুর্থবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন আওয়ামী লীগের চেয়ারপার্সন শেখ হাসিনা। বাংলাদেশের নির্বাচনে ২২৩ টি আসনে জিতেছে আওয়ামী লীগ। এই সঙ্গে টানা ৮বার সংসদ সদস্য হিসাবে জিতেছেন শেখ হাসিনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দীর্ঘ দিনের সুসম্পর্ক। আগেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য আম এবং অন্যান্য উপহারও পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁকেও পালটা উপহার পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

সোমবার, গঙ্গাসাগর মেলার উদ্বোধন করতে কপিল মুনির আশ্রমে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য এবং শেখ হাসিনার জন্য আমার অভিনন্দন রইল। তাঁর দলের এবং পরিবারের প্রতিও আমার অভিনন্দন রইল।’ ঈশ্বর যেন তাঁদের আশীর্বাদ করেন সেই কামনাও করেন তিনি।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top