News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যের পড়ুয়াদের সরকারি দফতরে শিক্ষানবিশ করার ঘোষণা মমতার
Image

রাজ্যের পড়ুয়াদের সরকারি দফতরে শিক্ষানবিশ করার ঘোষণা মমতার

কলকাতা, ৮ জানুয়ারি (হি.স.): স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিমের ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর ফলে রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে শিক্ষানবীশি করার সুযোগ পাবেন কলেজ বা ইউনিভার্সিটির পড়ুয়ারা।
তৃতীয়বার বাংলার মসনদে বসার পর তরুণ প্রজন্মের কর্মসংস্থানে জোর দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার সেই লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলেন তিনি। সোমবার ’স্টুডেন্টস উইক’-এর সমাপনী উদযাপন শীর্ষক অনুষ্ঠানে আলিপুরের একটি মিলনায়তনে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি শিক্ষানবীশি প্রকল্পের কথা বলেন।
“প্রতি বছর স্টুডেন্টস উইক হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। এটা বাধ্যতামূলক হবে। এটা বদল হবে না। আমি প্রতিবার ৮ জানুয়ারি আসব সবার সামনে। প্রিন্সিপাল, সহ বাকিদের থেকে খোঁজ খবর নেব।”
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘আমি চাই যৌবন থেকেই সরকারি কাজের প্রশিক্ষণ নিতে শিখুক তরুণ প্রজন্ম। এই বছর থেকে আড়াই হাজার ছাত্রছাত্রীকে এক বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাঁরা পড়ছেন তাঁরা ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।”
তিনি জানান, “যে সব শিক্ষানবীশি ভালো কাজ করবেন তাঁদের যোগ্যতার মাপকাঠি বিচার করে তাঁদের চাকরির পুনর্নবীকরণ করা যেতে পারে।’’ মুখ্যমন্ত্রীর ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top