News Flash

  • Home
  • Uncategorized
  • দিবাচন্দ্র রাঙ্খলের বিরুদ্ধে গাড়ি চুরির মামলা দায়ের পিসিসি সভাপতির
Image

দিবাচন্দ্র রাঙ্খলের বিরুদ্ধে গাড়ি চুরির মামলা দায়ের পিসিসি সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি দিবাচন্দ্র রাঙ্খলের বিরুদ্ধে গাড়ি চুরির অভিযোগ

দিবাচন্দ্র রাঙ্খল
দিবাচন্দ্র রাঙ্খল

দায়ের হল পশ্চিম থানায়৷ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয় থানায়৷ অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, দিবাচন্দ্র রাঙ্খল প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীন হাইকমান্ডের নির্দেশে প্রদেশ কংগ্রেস তাঁকে একটি টাটা সুমো গাড়ি দেওয়া হয়েছিল দলীয় কাজে ব্যবহার করার জন্য৷ গাড়িটির নম্বর টিআর-০১-এএন-০২৩১৷ এই গাড়িটি দলীয় সম্পত্তি৷
সম্প্রতি দিবাচন্দ্র রাঙ্খল তৃণমূলে যোগ দিয়েছেন৷ কিন্তু তিনি গাড়িটি ফেরত দেননি৷ ইতিপূর্বেও প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দিবাচন্দ্র রাঙ্খলকে চিঠি দেওয়া হয়েছিল গাড়িটি ফেরত দেওয়ার জন্য৷ কংগ্রেসের বক্তব্য দিবাচন্দ্র রাঙ্খল গাড়িটি বেআইনীভাবে দখল করে রেখেছেন৷
এদিকে, কংগ্রেসের গাড়ি ফেরত পাওয়ার জন্য পিসিসি সভাপতি বীরজিৎ সিনহার স্বাক্ষর করা অভিযোগপত্র নিয়ে শুক্রবার পশ্চিম থানায় যান যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী, সাধারণ সম্পাদক পূজন বিস্বাস, দ্বীপরাজ রায় প্রমুখরা৷ পশ্চিম থানা সূত্রে জানা গিয়েছে পুলিশ এই ব্যাপারে একটি মামলা রুজু করেছেন আইপিসি ৪০৬ ধারা মোতাবেক৷ জানা গিয়েছে, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দিবাচন্দ্র রাঙ্খলকে দেওয়া গাড়িটি তিনি ফেরত দেননি৷ ইতিপূর্বে কংগ্রেসের পক্ষ থেকে গাড়ির চালকের বিরুদ্ধে থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছিল৷ তখন ঐ গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ ছিল গাড়িটি বেআইনী কাজে ব্যবহার করা হচ্ছে৷ এমনকি বহিঃরাজ্যে নিয়ে গিয়ে নানা ধরনের অবৈধ কাজকর্ম করতেন গাড়ির চালক৷ এখন দেখার প্রদেশ কংগ্রেস সম্পত্তি এই সুমো গাড়িটি উদ্ধারে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top