কলকাতা, ৮ জানুয়ারি (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গা ঢাকা দিয়েছে শীত, উধাও হচ্ছে ঠান্ডা। সোমবার কলকাতায় আরও বাড়ল তাপমাত্রার পারদ, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। মকর সংক্রান্তি এগিয়ে এল, তবুও শীতের দেখা নেই। আবারও তাপমাত্রা চড়ল। সোমবার কুয়াশা মাখা সকালেও তাপমাত্রা রইল স্বাভাবিকের উপরেই। কলকাতায় শীত অনুভূত না হলেও, গ্রাম বাংলায় এদিন সকালেও শীতের আমেজ অনুভূত হয়েছে। তবে, বেলা বাড়তেই ঠান্ডা উধাও হয়ে যায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শীত ফিরবে, তাও শিগগিরিই। ১০ জানুয়ারির পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে।

পৌষের শেষলগ্নে উধাও শীত, মহানগরীতে ফের বাড়ল তাপমাত্রার পারদ
Releated Posts
জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…
উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…
প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন
প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…
২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

















