News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক নিয়োগের দাবিতে বিদ্যালয়ের গেইটে তালা ঝুলালেন ক্ষুব্ধ অভিভাবকরা
Image

শিক্ষক নিয়োগের দাবিতে বিদ্যালয়ের গেইটে তালা ঝুলালেন ক্ষুব্ধ অভিভাবকরা

আগরতলা,৮ জানুয়ারি: বিপ্লবী সূর্যসেন বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে প্রাতঃবিভাগের শিক্ষক স্বল্পতায় ভুগছে। শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়ের পঠনপাঠন লাটে উঠেছে। এই অভিযোগ তুলে আজ সকালে শিক্ষক নিয়োগের দাবিতে বিদ্যালয়ের গেইটে তালা ঝুলালেন ক্ষুব্ধ অভিভাবকরা।

ঘটনার বিবরনে জানা গেছে, বিশ্রামগঞ্জ দ্বাদশ বিদ্যালয়ে প্রাতঃবিভাগের প্রতিদিন দুইটি বিষয়ে পড়াশুনা করানো হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা মাত্র ১জন। ওই বিদ্যালয়ে ৭০ জন ছাত্র ছাত্রী পাঠরত আছেন। চলতি মাসে ১০ জানুয়ারি ছাত্র ছাত্রীদের পরীক্ষা শুরু হবে। তার উপর প্রধানশিক্ষককে বদলি করা হয়েছে। ফলে বিদ্যালয়ের পঠন পাঠন লাঠে উঠেছে। এছাড়াও, বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় জজর্রিত বলে অভিযোগ। আজ শিক্ষক স্বল্পতার প্রতিবাদে দ্রুততার সহিত নিয়োগের দাবিতে বিদ্যালয়ের গেইটে তালা ঝুলালেন ক্ষুব্ধ অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্হলে ছুটে গিয়েছেন প্রসাশনের উচ্চ পদস্হ আধিকারিকরা সহ শিক্ষকরা। তাঁরা আশ্বাস দিয়েছে দ্রুত সমস্যা সমাধান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন অভিভাবকরা।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top